রাতের সলাত দু’ রাক’আত দু’ রাক’আত এবং বিত্‌র শেষ রাতে এক রাক’আত। - আল লু'লু ওয়াল মারজান | হাদীস | কুরআন ও সুন্নাহ

আল লু'লু ওয়াল মারজান > রাতের সলাত দু’ রাক’আত দু’ রাক’আত এবং বিত্‌র শেষ রাতে এক রাক’আত।

আল লু'লু ওয়াল মারজান ৪৩২

حديث ابن عمر، أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم عن صلاة الليل؛ فقال رسول الله صلى الله عليه وسلم: صلاة الليل مثنى مثنى، فإذا خشي أحدكم الصبح، صلى ركعة واحدة توتر له ما قد صلى

এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট রাতের সলাত সম্পর্কে জিজ্ঞেস করল। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ রাতের সলাত দু’ দু’ (রাক’আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ফাজর হবার আশঙ্কা করে, সে যেন এক রাক’আত সলাত আদায় করে নেয়। আর সে যে সলাত আদায় করল, তা তার জন্য বিত্‌র হয়ে যাবে। (বুখারী পর্ব ১৪ : /১ হাঃ ৯৯১, মুসলিম ৬/২০, হাঃ ৭৪৯)


আল লু'লু ওয়াল মারজান ৪৩৩

حديث ابن عمر، عن النبي صلى الله عليه وسلم، قال: اجعلوا آخر صلاتكم بالليل وترا

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বিত্‌রকে তোমাদের রাতের শেষ সলাত করবে। (বুখারী পর্ব ১৪ : /৪ হাঃ ৯৯৮, মুসলিম ৬/২০, হাঃ ৭৫১)


আল লু'লু ওয়াল মারজান > শেষ রাতে দু’আ করার প্রতি উৎসাহ প্রদান এবং সে সময় কবূল হওয়া।

আল লু'লু ওয়াল মারজান ৪৩৪

حديث أبي هريرة رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم، قال: ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا، حين يبقى ثلث الليل الآخر، يقول من يدعوني فأستجيب له، من يسألني فأعطيه، من يستغفرني فأغفر له

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মহামহিম আল্লাহ্ তা’আলা প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকা কালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেনঃ কে আছে এমন, যে আমাকে ডাকবে? আমি ডাকে সাড়া দিব। কে আছে এমন যে, আমার নিকট চাইবে? আমি তাকে তা দিব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (বুখারী পর্ব ১৯ : /১৪ হাঃ ১১৪৫, মুসলিম ৬/২৩, হাঃ ৭৫৮)


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية