ফাজ্‌রের দু’ রাক’আত সলাত মুস্তাহাব এবং তার প্রতি উৎসাহ প্রদান। - আল লু'লু ওয়াল মারজান | হাদীস | কুরআন ও সুন্নাহ

আল লু'লু ওয়াল মারজান > ফাজ্‌রের দু’ রাক’আত সলাত মুস্তাহাব এবং তার প্রতি উৎসাহ প্রদান।

আল লু'লু ওয়াল মারজান ৪১৯

حديث حفصة، أن رسول الله صلى الله عليه وسلم كان، إذا اعتكف المؤذن للصبح، وبدا الصبح، صلى ركعتين خفيفتين قبل أن تقام الصلاة

তিনি বলেন, যখন মুআয্‌যিন সুব্‌হে সাদিকের প্রতীক্ষায় থাকত (ও আযান দিত) এবং ভোর স্পষ্ট হতোথ- জামা’আত দাঁড়ানোর পূর্বে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সংক্ষেপে দু’রাক’আত সলাত আদায় করে নিতেন। (বুখারী পর্ব ১০ : /১২ হাঃ ৬১৮, মুসলিম ৬/১৪, হাঃ ৭২৩)


আল লু'লু ওয়াল মারজান ৪২০

حديث عائشة، أنها قالت: كان النبي صلى الله عليه وسلم يصلي ركعتين خفيفتين بين النداء والإقامة من صلاة الصبح

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজরের আযান ও ইকামতের মাঝে দু’ রাক’আত সলাত সংক্ষেপে আদায় করতেন। (বুখারী পর্ব ১০ : /১২ হাঃ ৬১৯, মুসলিম ৬/১৪, হাঃ ৭২৪)


আল লু'লু ওয়াল মারজান ৪২১

حديث عائشة، قالت: كان النبي صلى الله عليه وسلم يخفف الركعتين اللتين قبل صلاة الصبح، حتى إني لأقول هل قرأ بأم الكتاب

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজরের আযান ও ইকামতের মাঝে দু’ রাক’আত সলাত এতো সংক্ষেপে আদায় করতেন যে আমি মনে মনে বলতাম, তিনি কি সুরাহ ফাতিহা পাঠ করেছেন? ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাজরের আযান ও ইকামতের মাঝে দু’ রাক’আত সলাত সংক্ষেপে আদায় করতেন। (বুখারী পর্ব ১৯ : /২৮ হাঃ ১১৬৫, মুসলিম পর্ব ৬/১৪ হাঃ ৭২৪)


আল লু'লু ওয়াল মারজান ৪২২

حديث عائشة، قالت: لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد منه تعاهدا على ركعتي الفجر

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)কোন নফল সলাতকে ফাজরের দু’রাক’আত সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না। (বুখারী পর্ব ১৯ :/২৭ হাঃ ১১৬৩, মুসলিম পর্ব ৬ :/১৪, হাঃ ৬২৪) ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, । (বুখারী পর্ব ১৯ : /২৭ হাঃ ১১৬৩, মুসলিম হাঃ ,)


আল লু'লু ওয়াল মারজান > ফার্‌জ সলাতের আগে ও পরে সুন্নাতে রাতেবা বা নিয়মিত সুন্নাতের ফাযীলাত ও তার সংখ্যা।

আল লু'লু ওয়াল মারজান ৪২৩

حديث ابن عمر قال: صليت مع النبي صلى الله عليه وسلم سجدتين قبل الظهر، وسجدتين بعد الظهر، وسجدتين بعد المغرب، وسجدتين بعد العشاء، وسجدتين بعد الجمعة؛ فأما المغرب والعشاء، ففي بيته

তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সঙ্গে যুহরের পুর্বে দু রাক’আত, যুহরের পর দু’রাক’আত, মাগরিবের পর দু’রাক’আত, ‘ইশার পর দু’রাক’আত এবং জুমু’আহ্‌র পর দু’রাক’আত সলাত আদায় করছি। তবে মাগরিব ও ‘ইশার পরের সলাত তিনি তাঁর ঘরে আদায় করতেন। ইব্‌নু ‘উমার (রাঃ) আরও বলেন, আমার বোন (উম্মুল মু’মিনীন) হাফসাহ (রাঃ) আমাকে হাদীস শুনিয়েছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফাযর হবার পর সংক্ষিপ্ত দু’রাক’আত সলাত আদায় করতেন। (ইব্‌নু ‘উমার (রাঃ) বলেন,) এটি ছিল এমন একটি সময়, যখন আমরা কেউ নাবী -এর খিদমতে হাযির হতাম না। ইব্‌নু আবু যিনাদ (রহঃ) বলেছেন, মূসা ইব্‌নু উক্বা (রাঃ) নাফি’ (রহঃ) হতে ‘ইশার পরে তাঁর পরিজনের মধ্যে কথাটি বর্ণনা করেছেন। (বুখারী পর্ব ১৯ : /২৯ হাঃ ১১৭৩, মুসলিম ৬/১৫, হাঃ ৭২৯)


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية