কবরের দিকে মুখ করে নামায পড়া নিষেধ - রিয়াদুস সলেহিন | হাদীস | কুরআন ও সুন্নাহ

রিয়াদুস সলেহিন > কবরের দিকে মুখ করে নামায পড়া নিষেধ

রিয়াদুস সলেহিন ১৭৬৬

عن جابر رضي الله عنه قال‏:‏ نهى رسول الله صلى الله عليه وسلم أن يجصص القبر، وأن يقعد عليه، وأن يبنى عليه‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ‘‘তোমরা কবরের দিকে মুখ ক’রে নামায পড়ো না এবং তার উপর বসো না।’’


রিয়াদুস সলেহিন > নামাযীর সামনে দিয়ে পার হওয়া হারাম

রিয়াদুস সলেহিন ১৭৬৭

عن جرير بن عبد الله رضي الله عنه قال ‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏‏ ‏أيما عبد أبق، فقد برئت منه الذمة ‏" ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যদি নামাযীর সামনে দিয়ে অতিক্রমকারী জানত যে, তা তার জন্য কত ভয়াবহ (অপরাধ), তাহলে সে নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (দিন/মাস/বছর) দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত।’’ রাবী বলেন, আমি জানি না যে, তিনি চল্লিশ দিন, নাকি চল্লিশ মাস, নাকি চল্লিশ বছর বললেন।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية