রিয়াদুস সলেহিন > মোরগকে গালি দেওয়া নিষেধ
রিয়াদুস সলেহিন ১৭৩৯
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : لا تسموا العنب الكَرْم، فإن الكَرْم المسلم" ((متفق عليه)). ((وهذا لفظ مسلم)). وفي رواية: "فإنما الكرم قلب المؤمن" وفي رواية للبخاري ومسلم: "يقولون الكرم، إنما الكرم قلب المؤمن"."
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা মোরগকে গালি দিও না। কারণ, সে নামাযের জন্য জাগিয়ে থাকে।’’
রিয়াদুস সলেহিন > অমুক নক্ষত্রের ফলে বৃষ্টি হল বলা নিষেধ
রিয়াদুস সলেহিন ১৭৪০
وعن وائل بن حجر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: لا تقولوا: الكَرْم، ولكن قولوا: العنب، والحَبَْلة"
তিনি বলেন, একদা হুদাইবিয়াতে রাতে বৃষ্টি হলে আমাদেরকে ফজরের নামায পড়ানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিকে মুখ ক’রে বসে বললেন, ‘‘তোমরা জান কি, তোমাদের প্রতিপালক কি বলেন?’’ সকলে বলল, ‘আল্লাহ ও তদীয় রসূল ভাল জানেন।’ তিনি বললেন, ‘‘আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা মুমিন হয়ে ও কিছু কাফের হয়ে প্রভাত করেছে। সুতরাং যে ব্যক্তি বলেছে যে, ‘আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায় আমাদের উপর বৃষ্টি হল’, সে তো আল্লাহর প্রতি বিশ্বাসী (মু’মিন)ও নক্ষত্রের প্রতি অবিশ্বাসী [কাফের]। আর যে ব্যক্তি বলেছে যে, ‘অমুক অমুক নক্ষত্রের ফলে আমাদের উপর বৃষ্টি হল’, সে তো আল্লাহর প্রতি অবিশ্বাসী [কাফের] এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী (মু’মিন)।’’