জ্বরকে গালি দেওয়া মকরুহ - রিয়াদুস সলেহিন | হাদীস | কুরআন ও সুন্নাহ

রিয়াদুস সলেহিন > জ্বরকে গালি দেওয়া মকরুহ

রিয়াদুস সলেহিন ১৭৩৫

عن ابن مسعود رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏‏هلك المتنطعون‏"‏، قالها ثلاثًا‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏.‏‏"‏المتنطعون‏"‏‏:‏ المبالغون في الأمور‏)‏‏)‏‏.‏"

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (একবার) উম্মে সায়েব কিম্বা উম্মে মুসাইয়িবের নিকট প্রবেশ ক’রে বললেন,‘‘হে উম্মে সায়েব কিম্বা উম্মে মুসাইয়িব! তোমার কী হয়েছে যে, থরথর করে কাঁপছ?’’ সে বলল, ‘জ্বর হয়েছে; আল্লাহ তাতে বরকত না দেন।’ (এ কথা শুনে) তিনি বললেন, ‘‘জ্বরকে গালি দিও না। জ্বর তো আদম সন্তানের পাপ মোচন করে; যেমন হাপর (ও ভাটি) লোহার ময়লা দূর ক’রে ফেলে।’’


রিয়াদুস সলেহিন > ঝড়কে গালি দেওয়া নিষেধ ও ঝড়ের সময় দুআ

রিয়াদুস সলেহিন ১৭৩৬

وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏إن الله يبغض البليغ من الرجال الذي يتخلل بلسانه كما تتخلل البقرة‏" ‏‏‏‏(‏‏(‏رواه أبو داود والترمذي وقال حديث حسن‏)‏‏)‏‏‏

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘তোমরা ঝড়কে গালি দিও না। যখন তোমরা অপছন্দনীয় কিছু লক্ষ্য করবে, তখন এই দুআ পড়বে। ‘আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি হাযিহির রীহি অখাইরি মা ফীহা অখাইরি মা উমিরাত বিহ। অনাঊযু বিকা মিন শার্রি হাযিহির রীহি অশার্রি মা ফীহা অশার্রি মা উমিরাত বিহ।’’ অর্থাৎ হে আল্লাহ! আমরা তোমার কাছে প্রার্থনা করছি এই ঝড়ের কল্যাণ, ওর মধ্যে নিহিত কল্যাণ এবং যার আদিষ্ট হয়েছে তার কল্যাণ। এবং তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি এই বায়ুর অনিষ্ট হতে ওর মধ্যে নিহিত অনিষ্ট এবং যার আদিষ্ট হয়েছে তার অনিষ্ট হতে।


রিয়াদুস সলেহিন ১৭৩৭

وعن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏إن من أحبكم إلي، وأقربكم مني مجلسًا يوم القيامة، أحاسنكم أخلاقًا، وإن أبغضكم إلي وأبعدكم مني يوم القيامة، والثرثارون، والمتشدقون، والمتفيهقون‏" ‏‏‏‏(‏‏(‏رواه الترمذي وقال حديث حسن‏)‏‏)‏‏‏ وقد سبق شرحه في باب حسن الخلق‏‏

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, ‘‘বায়ু আল্লাহর আশিস, যা রহমত আনে এবং আযাবও আনে। কাজেই তোমরা যখন তা বইতে দেখবে, তখন তাকে গালি দিও না। বরং আল্লাহর নিকট তার ইষ্ট প্রার্থনা কর এবং তার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা কর।’’


রিয়াদুস সলেহিন ১৭৩৮

عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏لا يقولن أحدكم خبثت نفسي، ولكن ليقل‏:‏ لقست نفسي‏" ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏‏

তিনি বলেন, ঝড়-তুফান চলা কালে আল্লাহর রসূল এই দুআ করতেন, ‘আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা অখাইরা মা ফীহা অখাইরা মা উরসিলাত বিহ, অআঊযু বিকা মিন শার্রিহা অশার্রি মা ফীহা অশার্রি মা উরসিলাত বিহ।’ অর্থাৎ হে আল্লাহ! নিশ্চয় আমি এর কল্যাণ, এর মধ্যে যা আছে তার কল্যাণ এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার কল্যাণ তোমার নিকট প্রার্থনা করছি। আর এর অনিষ্ট, এর মধ্যে যা আছে তার অনিষ্ট এবং যার সাথে এ প্রেরিত হয়েছে তার অনিষ্ট হতে পানাহ চাচ্ছি।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية