রিয়াদুস সলেহিন > মাথার কিছু অংশ মুণ্ডন করা ও কিছু অংশ ছেড়ে রাখা অবৈধ। পুরুষ সম্পূর্ণ মাথা মুণ্ডন করতে পারে; কিন্তু নারীর জন্য তা বৈধ নয়।
রিয়াদুস সলেহিন ১৬৪৬
وعن عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم : من عمل عملا ليس عليه أمرنا فهو رد" ((رواه مسلم))
তিনি বলেন, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কিছু অংশ নেড়া করতে ও কিছু অংশে চুল রেখে দিতে নিষেধ করেছেন।’
রিয়াদুস সলেহিন ১৬৪৭
عن أبي قتادة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا بال أحدكم، فلا يؤخذن ذكره بيمينه، ولا يستنجي بيمينه، ولا يتنفس في الإناء" ((متفق عليه)) وفي الباب أحاديث كثيرة صحيحة
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শিশুকে দেখলেন যে, তার মাথার কিছু চুল কামানো হয়েছে এবং কিছু চুল ছেড়ে দেওয়া হয়েছে। (এরূপ দেখে) তিনি তাদের (লোকদের)কে এ কাজ থেকে নিষেধ করলেন এবং বললেন, ‘‘(হয়) সম্পূর্ণ মাথার চুল চেঁছে দাও; না হয় সম্পূর্ণ মাথার চুল রেখে দাও।’’
রিয়াদুস সলেহিন ১৬৪৮
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يمشي أحدكم في نعل واحدة لينعلهما جميعًا او ليخلعهما جميعًا". وفي رواية " أو ليحفهما جميعًا ((متفق عليه))."
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জা’ফরের পরিবারকে (তার শাহাদত বরণের সময় শোক পালনের উদ্দেশ্যে) তিনদিন পর্যন্ত অবকাশ দিয়েছিলেন। তারপর তিনি তাদের কাছে এসে বললেন, ‘‘তোমরা আজ থেকে আমার ভাইয়ের জন্য কান্না করবে না।’’ তারপর বললেন, ‘‘আমার জন্য আমার ভাইপোদেরকে ডেকে দাও।’’ সুতরাং আমাদেরকে (রসুলুল্লাহ-এর সামনে) এমন অবস্থায় উপস্থিত করা হল, যেন আমরা পাখীর ছানা। অতঃপর তিনি বললেন, ‘‘নাপিত ডেকে নিয়ে এসো।’’ (সে উপস্থিত হলে) তাকে (আমাদের চুল কামানোর জন্য) আদেশ করলেন। সে আমাদের মাথা নেড়া ক’রে দিল।
রিয়াদুস সলেহিন ১৬৪৯
وعنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إذا انقطع شسع نعل أحدكم، فلا يمشِ في الأخرى حتى يصلحها" ((رواه مسلم))
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে তাদের মাথার চুল মুণ্ডন করতে নিষেধ করেছেন।
রিয়াদুস সলেহিন > (মহিলাদের কৃত্রিম রূপচর্চা)
রিয়াদুস সলেহিন ১৬৫০
وعن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم نهى أن ينتعل الرجل قائمًا."
এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে জিজ্ঞাসা করল, ‘হে আল্লাহর রসূল! আমার মেয়ে এক প্রকার চর্মরোগে আক্রান্ত হয়েছে। ফলে তার মাথার চুল ঝরে গেছে। আর আমি তার বিয়েও দিয়েছি। এখন কি আমি তার মাথায় পরচুলা লাগিয়ে দেব?’ তিনি বললেন, ‘‘যে পরচুলা লাগিয়ে দেয় এবং যার লাগানো হয় উভয় মহিলাকে আল্লাহ অভিসম্পাত করুন বা করেছেন।’’
রিয়াদুস সলেহিন ১৬৫১
عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: لا تتركوا النار في بيوتكم حين تنامون" ((متفق عليه))
উক্ত-রূপ হাদিস বর্ণিত হয়েছে।
রিয়াদুস সলেহিন ১৬৫২
وعن أبي موسى الأشعري رضي الله عنه قال: احترق بيت بالمدينة على أهله من الليل، فلما حدث رسول الله صلى الله عليه وسلم بشأنهم قال: إن هذه النار عدو لكم، فإذا نمتم فأطفئوها" ((متفق عليه))
তিনি হজ্জ করার বছরে মুআবিয়া (রাঃ)-কে মিম্বরে দাঁড়িয়ে বলতে শুনেছেন---ঐ সময়ে তিনি জনৈক দেহরক্ষীর হাত থেকে এক গোছা চুল নিজ হাতে নিয়ে বললেন, ‘হে মদীনাবাসীগণ! তোমাদের আলেমগণ কোথায়? আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ জিনিস (ব্যবহার) নিষেধ করতে শুনেছি। তিনি বলতেন, ‘‘বানী ইস্রাঈল তখনই ধ্বংস হয়েছিল, যখন তাদের মহিলারা এই জিনিস ব্যবহার করতে আরম্ভ করেছিল।’’
রিয়াদুস সলেহিন ১৬৫৩
وعن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: غطوا الإناء، وأوكئوا السقاء، وأغلقوا الأبواب، وأطفئوا السراج، فإن الشيطان لا يحل سقاء، ولايفتح بابًا ولايكشف إناءً، إن لم يجد أحدكم إلا أن يعرض على إنائه عودا، ويذكر اسم الله، فليفعل، فإن الفويسقة تضرم على أهل البيت بيتهم" ((رواه مسلم)) "الفويسقة: الفأرة، و"تضرم": تحرق."
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরচুলা যে মহিলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে, আর যে মহিলা অঙ্গ-প্রত্যঙ্গে উলকি উৎকীর্ণ করে ও যে উলকি উৎকীর্ণ করতে বলে তাদেরকে অভিশাপ করেছেন।
রিয়াদুস সলেহিন ১৬৫৪
وعن ابن عمر رضي الله عنهما قال : نهينا عن التكلف" ((رواه البخاري))
তিনি বলেন, ‘আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উলকি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ করায় এবং সে সব নারীদের উপর, যারা ভ্রূ চেঁছে সরু (প্লার্ক) করে, যারা সৌন্দর্যের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।’ জনৈক মহিলা এ ব্যাপারে তাঁর (ইবনে মাসঊদের) প্রতিবাদ করলে তিনি বললেন, ‘আমি কি তাকে অভিসম্পাত করব না, যাকে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন এবং তা আল্লাহর কিতাবে আছে? আল্লাহ বলেছেন, ‘‘রসূল যে বিধান তোমাদেরকে দিয়েছেন তা গ্রহণ কর, আর যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাক।’’