রমযান মাসে ই‘তিকাফ সম্পর্কে - রিয়াদুস সলেহিন | হাদীস | কুরআন ও সুন্নাহ

রিয়াদুস সলেহিন > রমযান মাসে ই‘তিকাফ সম্পর্কে

রিয়াদুস সলেহিন ১২৭৬

وعنها أن رسول الله صلى الله عليه وسلم، قال‏:‏ ‏ ‏ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدًا من النار من يوم عرفة‏" ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏‏

তিনি বলেন, ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযানের শেষ দশকে ই‘তিকাফ করতেন।’


রিয়াদুস সলেহিন ১২৭৭

وعن ابن عباس رضي الله عنهما، أن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏عمرة في رمضان تعدل عمرة أو حجة معي‏" ‏‏‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏

‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রমযানের শেষ দশকে মহান আল্লাহ তাঁকে মৃত্যুদান করা পর্যন্ত ই‘তিকাফ করেছেন। তাঁর (তিরোধানের) পর তাঁর স্ত্রীগণ ই‘তিকাফ করেছেন।’


রিয়াদুস সলেহিন ১২৭৮

وعنه أن امرأة قالت‏:‏ يا رسول الله إن فريضة الله على عباده في الحج، أدركت أبي شيخًا كبيرًا، لا يثبت على الراحلة، أفأحج عنه‏؟‏ قال‏:‏ ‏ ‏نعم‏" ‏‏‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏

তিনি বলেন, ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক রমযান মাসের (শেষ) দশদিন ই‘তিকাফ করতেন। তারপর যে বছরে তিনি দেহত্যাগ করেন, সে বছরে বিশ দিন ই‘তিকাফ করেছিলেন।’


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية