কিয়ামে রমযান বা তারাবীহর নামায মুস্তাহাব - রিয়াদুস সলেহিন | হাদীস | কুরআন ও সুন্নাহ

রিয়াদুস সলেহিন > কিয়ামে রমযান বা তারাবীহর নামায মুস্তাহাব

রিয়াদুস সলেহিন ১১৯৫

وعن أبي هريرة رضي الله عنه، أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏لولا أن أشق على أمتي - أو على الناس- لأمرتهم بالسواك مع كل صلاة‏" ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏‏

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি ঈমানের সাথে ও নেকীর আশায় রমযান মাসে কিয়াম করবে (তারাবীহ পড়বে), তার পূর্বেকার পাপসমূহ মাফ ক’রে দেওয়া হবে ।”


রিয়াদুস সলেহিন ১১৯৬

وعن حذيفة رضي الله عنه، قال‏:‏ كان رسول الله صلى الله عليه وسلم، إذا قام من النوم يشوص فاه بالسواك‏.‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏

তিনি বলেন, ‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) কিয়ামে রমযান (তারাবীহ) সম্পর্কে দৃঢ় আদেশ (ওয়াজিব) না করেই, তার প্রতি উৎসাহ দান করতেন এবং বলতেন, “যে ব্যক্তি ঈমান সহকারে নেকীর আশায় রমযানে কিয়াম (তারাবীহর নামায আদায়) করবে, তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে ।”


রিয়াদুস সলেহিন > শবেক্বদরের ফযীলত এবং সর্বাধিক সম্ভাবনাময় রাত্রি প্রসঙ্গে

রিয়াদুস সলেহিন ১১৯৭

وعن عائشة رضي الله عنها، قالت‏:‏ كنا نعد لرسول الله، سواكه وطهوره، فيبعثه الله ما شاء أن يبعثه من الليل، فيتسوك ويتوضأ ويصلي‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি শবেক্বদরে (ভাগ্যরজনী অথবা মহীয়সী রজনীতে) ঈমানসহ নেকীর আশায় কিয়াম করে (নামায পড়ে), তার অতীতের গুনাহ মাফ ক’রে দেওয়া হয় ।”


রিয়াদুস সলেহিন ১১৯৮

وعن أنس رضي الله عنه، قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏ ‏أكثرت عليكم في السواك‏" ‏ ‏(‏‏(‏رواه البخاري‏)‏‏)‏‏‏

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কিছু সাহাবাকে স্বপ্নযোগে (রমযান মাসের) শেষ সাত রাতের মধ্যে শবেক্বদর দেখানো হল । আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি দেখছি যে, শেষ সাত রাতের ব্যাপারে তোমাদের স্বপ্নগুলি পরস্পরের মুতাবিক । সুতরাং যে ব্যক্তি শবেক্বদর অনুসন্ধানী হবে, সে যেন শেষ সাত রাতে তা অনুসন্ধান করে ।”


রিয়াদুস সলেহিন ১১৯৯

وعن شريح بن هانئ قال‏:‏ قلت لعائشة، رضي الله عنها‏:‏ بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته‏.‏ قالت‏:‏ بالسواك‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের শেষ দশ দিনে এতেকাফ করতেন এবং বলতেন, “তোমরা রমযানের শেষ দশকে শবেক্বদর অনুসন্ধান কর ।”


রিয়াদুস সলেহিন ১২০০

وعن أبي موسى الأشعري، رضي الله عنه، قال‏:‏ دخلت على النبي صلى الله عليه وسلم، وطرف السواك على لسانه‏.‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏.‏ وهذا لفظ مسلم‏.‏

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “রমযান মাসের শেষ দশকের বিজোড় (রাত) গুলিতে শবেক্বদর অনুসন্ধান কর।”


রিয়াদুস সলেহিন ১২০১

وعن عائشة رضي الله عنها ان النبي صلى الله عليه وسلم ‏:‏ قال‏:‏ ‏ ‏السواك مطهرة للفم مرضاة للرب‏" ‏ ‏(‏‏(‏رواه النسائي، وابن خذيمة في صحيحه بأسانيد صحيحة‏)‏‏)‏‏‏

তিনি বলেন, ‘যখন রমযানের শেষ দশক প্রবেশ করত, তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতে নিজে জাগতেন, নিজ পরিজনদেরকেও জাগাতেন, কঠোর পরিশ্রম করতেন এবং কোমরে লুঙ্গি বেঁধে নিতেন।’


রিয়াদুস সলেহিন ১২০২

وعن أبي هريرة رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏‏الفطرة خمس، أو خمس من الفطرة‏:‏ الختان، والاستحداد، وتقليم الأظفار، ونتف الإبط، وقص الشارب‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ (24)"

তিনি বলেন, ‘রমযান মাসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (আল্লাহর ইবাদতের জন্য) যত পরিশ্রম করতেন, অন্য কোন মাসে তেমন পরিশ্রম করতেন না। (অনুরূপভাবে) রমযানের শেষ দশকে যত মেহনত করতেন অন্য দিনগুলিতে তত মেহনত করতেন না।’ (মুসলিম, প্রথমাংশ মুসলিম শরীফে নেই। হয়তো বা অন্য কপিতে আছে।)


রিয়াদুস সলেহিন ১২০৩

وعن عائشة رضي الله عنها قالت‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏ ‏‏عشر من الفطرة‏:‏ قص الشارب، وإعفاء اللحية، والسواك، واستنشاق الماء، وقص الأظفار، وغسل البراجم، ونتف الإبط، وحلق العانة، وانتقاص الماء‏"‏ ‏(‏‏(‏قال الراوي‏:‏ ونسيت العاشرة إلا أن تكون المضمضة، قال‏:‏ وكيع- وهو أحد رواته-‏)‏‏)‏ ‏.‏ (25) ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏‏(‏‏(‏ (26)"

তিনি বলেন, একদা আমি নিবেদন করলাম, ‘হে আল্লাহর রসূল! আপনি বলুন, যদি আমি (ভাগ্যক্রমে) শবেক্বদর জেনে নিই, তাহলে তাতে কোন্‌ (দুআ) পড়ব?’ তিনি বললেন, এই দুআ, “আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউউন তুহিব্বুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী।” অর্থাৎ, হে আল্লাহ! নিশ্চয় তুমি ক্ষমাশীল, ক্ষমা ভালবাসো। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية