যোহরের সুন্নত - রিয়াদুস সলেহিন | হাদীস | কুরআন ও সুন্নাহ

রিয়াদুস সলেহিন > যোহরের সুন্নত

রিয়াদুস সলেহিন ১১২০

وعن علي بن أبي طالب رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يصلي قبل العصر ركعتين‏.‏‏‏ ‏(‏‏(‏رواه أبو داود بإسناد صحيح‏)‏‏)‏‏.‏"

তিনি বলেন, ‘আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম)-এর সঙ্গে যোহরের আগে দু’ রাকআত ও তার পরে দু’ রাকআত সুন্নত পড়েছি ।’


রিয়াদুস সলেহিন ১১২১

وعن عبد الله بن مغفل، رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏‏صلوا قبل المغرب‏"‏ قال في الثالثة‏:‏ ‏"‏لمن شاء‏"‏ ‏(‏‏(‏رواه البخاري‏)‏‏)‏‏.‏"

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যোহরের আগে চার রাকআত সুন্নত ত্যাগ করতেন না । (বুখারী)


রিয়াদুস সলেহিন ১১২২

- وعن أنس، رضي الله عنه قال‏:‏ لقد رأيت كبار أصحاب رسول الله صلى الله عليه وسلم يبتدرون السواري عند المغرب‏.‏ ‏(‏‏(‏رواه البخاري‏)‏‏)‏‏.

তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ঘরে যোহরের পূর্বে চার রাকআত সুন্নত পড়তেন, তারপর (মসজিদে) বের হয়ে গিয়ে লোকেদেরকে নিয়ে নামায পড়তেন । অতঃপর ঘরে প্রবেশ করতেন এবং দু’ রাকআত সুন্নত পড়তেন । তিনি লোকেদেরকে নিয়ে মাগরিবের নামায পড়ার পর আমার ঘরে প্রবেশ করতেন এবং দু’ রাক‘আত সুন্নত পড়তেন । (অনুরূপভাবে) তিনি লোকেদেরকে নিয়ে এশার নামায পড়তেন, অতঃপর আমার ঘরে ফিরে এসে দু’ রাক‘আত সুন্নত পড়তেন ।’


রিয়াদুস সলেহিন ১১২৩

وعنه قال‏:‏ كنا نصلي على عهد رسول الله صلى الله عليه وسلم ركعتين بعد غروب الشمس قبل المغرب، فقيل‏:‏ أكان رسول الله صلى الله عليه وسلم صلاها‏؟‏ قال‏:‏ كان يرانا نصليهما فلم يأمرنا ولم ينهنا‏‏‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏"

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, “যে ব্যক্তি যোহরের ফরয নামাযের পূর্বে চার রাকআত ও পরে চার রাকআত সুন্নত পড়তে যত্নবান হবে, আল্লাহ তার উপর জাহান্নামের আগুন হারাম ক’রে দেবেন ।”


রিয়াদুস সলেহিন ১১২৪

وعنه قال‏:‏ كنا بالمدينة فإذا أذن المؤذن لصلاة المغرب ابتدروا السواري، فركعوا ركعتين، حتى إن الرجل الغريب ليدخل المسجد فيحسب أن الصلاة قد صليت من كثرة من يصليهما‏.‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

সূর্য (পশ্চিম গগনে) ঢলে যাবার পর, যোহরের ফরযের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চার রাকআত সুন্নত নামায পড়তেন । আর বলতেন, “এটা এমন সময়, যখন আসমানের দ্বারসমূহ খুলে দেওয়া হয় । তাই আমার পছন্দ যে, সে সময়েই আমার সৎকর্ম ঊর্ধ্বে উঠুক ।”


রিয়াদুস সলেহিন ১১২৫

عن أبي هريرة رضي الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ ‏إذا صلى أحدكم الجمعة، فليصلِ بعدها أربعًا‏" ‏‏‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏‏

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন যোহরের পূর্বে চার রাক‘আত সুন্নত পড়তে সুযোগ পেতেন না, তখন তার পরে তা পড়ে নিতেন ।


রিয়াদুস সলেহিন > আসরের সুন্নতের বিবরণ

রিয়াদুস সলেহিন ১১২৬

وعن ابن عمر رضي الله عنهما، أن النبي صلى الله عليه وسلم كان لا يصلي بعد الجمعة حتى ينصرف، فيصلي ركعتين في بيته‏. (‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏.‏

তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসরের ফরয নামাযের আগে চার রাকআত সুন্নত পড়তেন । তার মাঝখানে নিকটবর্তী ফিরিশ্‌তাবর্গ ও তাঁদের অনুসারী মুসলিম ও মু’মিনদের প্রতি সালাম পেশ করার মাধ্যমে পার্থক্য করতেন ।’


রিয়াদুস সলেহিন ১১২৭

عن زيد بن ثابت رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال‏:‏ ‏ ‏صلوا أيها الناس في بيوتكم، فإن الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة‏" ‏‏‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ সেই ব্যক্তির উপর রহম করুন, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকআত সুন্নত পড়ে ।”


রিয়াদুস সলেহিন ১১২৮

وعن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال‏:‏ اجلعوا من صلاتكم في بيوتكم، ولا تتخذوها قبورًا‏‏‏.‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏"

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) (মাঝে মাঝে) আসরের আগে দু রাক‘আত (সুন্নাত) পড়তেন । (আবূ দাঊদ) হাদিসটি যইফ । (আমি (আলবানী) বলছিঃ কিন্তু ‘তিনি আসরের পূর্বে দু’রাক‘আত আদায় করতেন’ এ ভাষায় হাদীসটি শায । নিরাপদ হচ্ছে “তিনি আসরের পূর্বে চার রাক‘আত সলাত আদায় করতেন’ ।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية