সফর থেকে বাড়ি ফিরে প্রথমে বাড়ির নিকটবর্তী কোন মসজিদে দু’ রাকআত নফল নামায পড়া মুস্তাহাব - রিয়াদুস সলেহিন | হাদীস | কুরআন ও সুন্নাহ

রিয়াদুস সলেহিন > সফর থেকে বাড়ি ফিরে প্রথমে বাড়ির নিকটবর্তী কোন মসজিদে দু’ রাকআত নফল নামায পড়া মুস্তাহাব

রিয়াদুস সলেহিন ৯৯৫

وعن عمر بن الخطاب رضي الله عنه‏:‏ أن النبي صلى الله عليه وسلم قال ‏:‏ ‏ ‏ إن الله يرفع بهذا الكتاب أقوامًا ويضع به آخرين‏" ‏ ‏(‏‏(‏رواه مسلم‏)‏‏)‏‏‏

‘রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) যখন সফর থেকে বাড়ি ফিরতেন, তখন সর্বপ্রথম মসজিদে গিয়ে দু’ রাকআত নামায পড়তেন ।’ (বুখারী ও মুসলিম)


রিয়াদুস সলেহিন > কোনো মহিলার একাকিনী সফর করা হারাম

রিয়াদুস সলেহিন ৯৯৬

وعن ابن عمر رضي الله عنهما‏:‏ عن النبي صلى الله عليه وسلم قال ‏:‏‏‏ لا حسد إلا في اثنتين‏:‏ رجل آتاه الله القرآن، فهو يقوم به آناء الليل وآناء النهار، ورجل آتاه الله مالا، فهو ينفقه آناء الليل وآناء النهارِ‏"‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏‏.‏ (1) ‏.‏"

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘‘আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে, তার মাহরামের সঙ্গ ছাড়া একাকিনী এক দিন এক রাতের দূরত্ব সফর করা বৈধ নয় ।’’ (বুখারী ও মুসলিম)


রিয়াদুস সলেহিন ৯৯৭

وعن البراء بن عازب رضي الله عنهما قال‏:‏ كان رجل يقرأ سورة الكهف، وعنده فرس مربوط بشطنين فتغشته سحابة فجعلت تدنو، وجعل فرسه ينفر منها‏.‏ فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم ، فذكر له ذلك فقال ‏:‏‏ ‏ تلك السكينة تنزلت للقرآن‏" ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏‏

তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছেন যে, ‘‘কোন পুরুষ যেন কোন বেগানা নারীর সঙ্গে তার সাথে এগানা পুরুষ ছাড়া অবশ্যই নির্জনতা অবলম্বন না করে । আর মাহরাম ব্যতিরেকে কোন নারী যেন সফর না করে ।’’ এক ব্যক্তি আবেদন করল, ‘হে আল্লাহর রসূল ! আমার স্ত্রী হজ্জ পালন করতে বের হয়েছে । আর আমি অমুক অমুক যুদ্ধে নাম লিখিয়েছি ।’ তিনি বললেন, ‘‘যাও, তুমি তোমার স্ত্রীর সঙ্গে হজ্জ কর ।’’ (বুখারী ও মুসলিম)


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية