পান-পাত্রের বিবরণ - রিয়াদুস সলেহিন | হাদীস | কুরআন ও সুন্নাহ

রিয়াদুস সলেহিন > পান-পাত্রের বিবরণ

রিয়াদুস সলেহিন ৭৭৮

وعن أم سلمة رضى الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ ‏‏الذي يشرب في آنية الفضة إنما يجرجر في بطنه نار جهنم‏"‏ ‏‏ ‏. ‏ وفى ‏:‏ ‏"‏إن الذي يأكل أو يشرب في آنية الفضة والذهب‏"‏ وفى رواية له‏:‏ ‏"‏ من شرب في إناءٍ من ذهب أو فضة فإنما يجرجر في بطنه ناراً من جهنم‏.‏"

তিনি বলেন, ‘একবার নামাযের সময় উপস্থিত হলে যাঁদের বাড়ি কাছে ছিল, তাঁরা (ওযূ করার জন্য) বাড়ি গেলেন। আর কিছু লোক থেকে গেলেন (তাঁদের কোন ওযূর ব্যবস্থা ছিল না)। সুতরাং আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি পাথরের পাত্রে পানি আনা হল। পাত্রটি এত ছোট ছিল যে, তার মধ্যে তাঁর মুঠি খোলাও মুশকিল ছিল। তা থেকেই সমস্ত লোক ওযূ করলেন।’ (আনাসকে উপস্থিত) লোকেরা জিজ্ঞাসা করল, ‘আপনারা কতজন ছিলেন?’ তিনি বললেন, ‘আশিজনেরও বেশি।


রিয়াদুস সলেহিন ৭৭৯

وعن ابن عباس رضى الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال‏:‏ إلبسوا من ثيابكم البياض؛ فإنها من خير ثيابكم، وكفنوا فيها موتاكم‏‏ ‏.‏"

তিনি বলেন, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের নিকট এলেন। আমরা তাঁকে পিতলের একটি পাত্রে পানি দিলাম, তিনি (তা দিয়ে) ওযূ করলেন।’


রিয়াদুস সলেহিন ৭৮০

وعن سمرة رضى الله عنه قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم ‏:‏‏ ‏إلبسوا البياض؛ فإنها أطهر وأطيب، وكفنوا فيها موتاكم‏" ‏ ‏‏

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক আনসারীর নিকট গেলেন। আর তাঁর সঙ্গে একজন সাহাবীও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘‘যদি তোমার মশকে রাতের বাসী পানি থাকে, তাহলে নিয়ে এসো; নচেৎ সরাসরি পানিতে মুখ লাগিয়ে পান করে নেব।’’


রিয়াদুস সলেহিন ৭৮১

وعن البراء رضى الله عنه قال‏:‏ كان رسول الله صلى الله عليه وسلم مربوعاً ولقد رأيته في حلةٍ حمراء ما رأيت شيئاً قط أحسن منه ‏.‏ ‏ ‏.‏

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাতলা ও মোটা রেশমী কাপড় পরতে ও সোনা-রূপার পাত্রে পান করতে নিষেধ করেছেন। আর তিনি বলেছেন, ‘‘তা হল তাদের (কাফেরদের) জন্য দুনিয়ায় এবং তোমাদের (মুসলিমদের) জন্য পরকালে।’’


রিয়াদুস সলেহিন ৭৮২

وعن أبى جحيفة وهب بن عبد الله رضى الله عنه قال‏:‏ رأيت النبي صلى الله عليه وسلم بمكة وهو بالأبطح في قبة له حمراء من آدم، فخرج بلال بوضوئه، فمن ناضح ونائل، فخرج النبي صلى الله عليه وسلم وعليه حلة حمراء، كأني أنظر إلى بياض ساقيه، فتوضأ وأذن بلال، فجعلت أتتبع فاه ههنا وههنا، يقول يمينا وشمالاً‏:‏ حي على الصلاة، حي على الفلاح، ثم ركزت له عنزة، فتقدم فصلى يمر بين يديه الكلب والحمار لا يمنع‏. ‏.‏

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, সে আসলে নিজ উদরে জাহান্নামের আগুন ঢক্‌ঢক্‌ করে পান করে।’’


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية