শামায়েলে তিরমিযি > মুমিনের সত্য স্বপ্ন নবুওয়াতের ৪৬ ভাগের ১ ভাগ
শামায়েলে তিরমিযি ৩১৮
عن أنس : أن رسول الله صلى الله عليه وسلم ، قال : " من رآني في المنام فقد رآني ، فإن الشيطان لا يتخيل بي " . وقال : " ورؤيا المؤمن جزء من ستة وأربعين جزءا من النبوة " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমের অবস্থায় আমাকে দেখল, সে আমাকেই দেখল। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। তিনি আরো বলেন, মুমিনের সত্য স্বপ্ন নবুওয়াতে ৪৬ ভাগের এক ভাগ।[১]
শামায়েলে তিরমিযি ৩১৯
حدثنا محمد بن علي ، قال : سمعت أبي ، يقول : قال عبد الله بن المبارك : " إذا ابتليت بالقضاء فعليك بالأثر " .
আমার আব্বাকে বলতে শুনেছি, তোমাকে যখন বিচারকের পদে অভিষিক্ত করা হয়, তখন রিওয়ায়াতের অনুসরণ করার চেষ্টা করো।[১]
শামায়েলে তিরমিযি ৩২০
حدثنا محمد بن علي ، قال : حدثنا النضر بن شميل ، قال : أنبأنا ابن عون ، عن ابن سيرين ، قال : " هذا الحديث دين ، فانظروا عمن تأخذون دينكم " .
তিনি বলেন, হাদীস শিক্ষা করা দ্বীনের অন্তর্ভুক্ত। অতএব তা শিক্ষার আগে একটি বিচার্য বিষয় হলো, তুমি দেখে নাও যে, কার কাছ থেকে এ দ্বীন শিক্ষা করছ।[১]