শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ওয়ারিস রেখে যাননি
শামায়েলে তিরমিযি ৩০৭
حدثنا محمد بن المثنى ، قال : حدثنا أبو الوليد ، قال : حدثنا حماد بن سلمة ، عن محمد بن عمرو ، عن أبي سلمة ، عن أبي هريرة ، قال : جاءت فاطمة إلى أبي بكر ، فقالت : من يرثك ؟ فقال : أهلي وولدي ، فقالت : ما لي لا أرث أبي ؟ فقال أبو بكر : سمعت رسول الله صلى الله عليه وسلم , يقول : " لا نورث " ، ولكني أعول من كان رسول الله صلى الله عليه وسلم , يعوله ، وأنفق على من كان رسول الله صلى الله عليه وسلم ينفق عليه .
তিনি বলেন, একদা ফাতিমা (রাঃ) আবু বকর (রাঃ) এর নিকট এসে বললেন, আপনার (ত্যাজ্য সম্পত্তির) ওয়ারিস কে হবে? তিনি বললেন, আমার পরিবার-পরিজন ও সন্তান-সন্ততি। ফাতিমা (রাঃ) বললেন, তবে আমি কেন আমার পিতার ওয়ারিস হব না? আবু বকর (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আমরা কাউকে ওয়ারিস করি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ভরণ-পোষণ করতেন, আমি তা বহাল রাখব এবং যাদের জন্য খরচ করে গিয়েছেন, আমিও তাদের জন্য খরচ করব।[১]
শামায়েলে তিরমিযি ৩০৮
حدثنا محمد بن المثنى ، قال : حدثنا يحيى بن كثير العنبري أبو غسان ، قال : حدثنا شعبة ، عن عمرو بن مرة ، عن أبي البختري ، أن العباس ، وعليا ، جاءا إلى عمر يختصمان , يقول كل واحد منهما لصاحبه : أنت كذا ، أنت كذا ، فقال عمر ، لطلحة ، والزبير ، وعبد الرحمن بن عوف ، وسعد : أنشدكم بالله أسمعتم رسول الله صلى الله عليه وسلم , يقول : " كل مال نبي صدقة ، إلا ما أطعمه ، إنا لا نورث ؟ " وفي الحديث قصة .
উমার (রাঃ)-এর খিলাফতকালে আব্বাস ও আলী (রাঃ) একে অপরের বিরূদ্ধে তাঁর কাছে অভিযোগ করেন। একে অপরকে বলতে থাকেন, (তুমি এরূপ, তুমি এরূপ) তুমি এ করেছ, তুমি এ করেছ। উমার (রাঃ) তালহা, যুবায়ের, আবদুর রহমান ইবনে আওফ ও সা’দ (রাঃ)-কে বললেন, আল্লাহর কসম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছি, তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনোনি যে, নবীদের সকল সম্পদ সাদাকা হয়? অবশ্য যা পরিবারের আহার বাবদ খরচ হবে, তা এর অন্তর্ভুক্ত নয়। যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ উক্তি, “আমরা কাউকে উত্তরাধিকারী করি না”। এ হাদীসে একটি দীর্ঘ ঘটনা আছে।[১]
শামায়েলে তিরমিযি ৩০৯
حدثنا محمد بن المثنى ، قال : حدثنا صفوان بن عيسى ، عن أسامة بن زيد ، عن الزهري ، عن عروة ، عن عائشة ، أن رسول الله صلى الله عليه وسلم ، قال : " لا نورث ما تركنا فهو صدقة " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা নবীরা কাউকে ওয়ারিস করি না। আমাদের পরিত্যক্ত সকল সম্পদ সাদাকারূপে গণ্য।[১]
শামায়েলে তিরমিযি ৩১০
حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا سفيان ، عن أبي الزناد ، عن الأعرج ، عن أبي هريرة ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " لا يقسم ورثتي دينارا ولا درهما ، ما تركت بعد نفقة نسائي ومؤنة عاملي فهو صدقة " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উত্তরাধিকারী যেন আমার পরিত্যক্ত দীনার (স্বর্ণমুদ্রা) দিরহাম (রৌপ্যমুদ্রা) বণ্টন না করে। আমার পরিবার-পরিজন ও আমার কর্মচারীর খরচ দেয়ার পর যা কিছু থাকবে, তা সাদাকা।[১]
শামায়েলে তিরমিযি ৩১১
حدثنا الحسن بن علي الخلال ، قال : حدثنا بشر بن عمر ، قال : سمعت مالك بن أنس ، عن الزهري ، عن مالك بن أوس بن الحدثان ، قال : دخلت على عمر فدخل عليه عبد الرحمن بن عوف ، وطلحة ، وسعد ، وجاء علي ، والعباس ، يختصمان ، فقال لهم عمر : أنشدكم بالذي بإذنه تقوم السماء والأرض ، أتعلمون أن رسول الله صلى الله عليه وسلم ، قال : " لا نورث ، ما تركناه صدقة " ، فقالوا : اللهم نعم . وفي الحديث قصة طويلة .
তিনি বলেন, আমি উমার (রাঃ) এর নিকট গেলাম। তখন আবদুর রহমান ইবনে আউফ, তালহা এবং সা’দ (রাঃ) তাঁর নিকট উপস্থিত হন। কিছুক্ষণ পর আলী ও আব্বাস (রাঃ) বাদানুবাদ করতে করতে উপস্থিত হন। উমার (রাঃ) তাদের বলেন, আমি আপনাদেরকে সে সত্বার কসম দিয়ে জিজ্ঞেষ করছি, যাঁর ইচ্ছায় আসমান-জমিন কায়েম আছে, আপনারা কি জানেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নবীদের কোন ওয়ারিস নেই। আমরা যা কিছু রেখে যাই, তা সাদাকা। তারা সকলে বললেন, হ্যাঁ- নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। এ হাদীসে একটি দীর্ঘ ঘটনা রয়েছে।[১]
শামায়েলে তিরমিযি ৩১২
حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا سفيان ، عن عاصم ابن بهدلة ، عن زر بن حبيش ، عن عائشة ، قالت : " ما ترك رسول الله صلى الله عليه وسلم دينارا ولا درهما ولا شاة ولا بعيرا " ، قال : " وأشك في العبد والأمة " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার, দিরহাম, বকরী ও উট কিছুই রেখে যাননি। বর্ণনাকারী বলেন, আয়েশা (রাঃ) দাস-দাসীর কথা উল্লেখ করেছেন কি না তা আমার মনে পড়ছে না।[১]