শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর মৃত্যুর স্থানেই দাফন করা হয়
শামায়েলে তিরমিযি ২৯৮
حدثنا أبو كريب محمد بن العلاء ، قال : حدثنا أبو معاوية ، عن عبد الرحمن بن أبي بكر وهو ابن المليكي ، عن ابن أبي مليكة ، عن عائشة ، قالت : لما قبض رسول الله صلى الله عليه وسلم , اختلفوا في دفنه ، فقال أبو بكر : سمعت من رسول الله صلى الله عليه وسلم , شيئا ما نسيته ، قال : " ما قبض الله نبيا إلا في الموضع الذي يحب أن يدفن فيه " , ادفنوه في موضع فراشه .
তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকাল হলো তখন তাঁর দাফন নিয়ে মতবিরোধ দেখা দিল। আবু বকর (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ সম্পর্কে এমন কিছু শুনেছি, যা আমি আজও ভুলিনি। অতঃপর বলেন, আল্লাহ তা’আলা নবীদেরকে এমন স্থানেই মৃত্যু দেন, যেখানে দাফন করা তিনি পছন্দ করেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর মৃত্যুশয্যার স্থানেই দাফন করা হোক।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবু বকর (রাঃ) তাঁর কপালে চুম্বন করেন
শামায়েলে তিরমিযি ২৯৯
حدثنا حدثنا محمد بن بشار ، وعباس العنبري ، وسوار بن عبد الله ، وغير واحد , قالوا : حدثنا يحيى بن سعيد ، عن سفيان الثوري ، عن موسى بن أبي عائشة ، عن عبيد الله بن عبد الله ، عن ابن عباس ، وعائشة ، أن أبا بكر ، " قبل النبي صلى الله عليه وسلم , بعد ما مات " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবু বকর (রাঃ) তাঁর কপালে চুম্বন করেন।[১]
শামায়েলে তিরমিযি ৩০০
حدثنا حدثنا نصر بن علي الجهضمي ، قال : حدثنا مرحوم بن عبد العزيز العطار ، عن أبي عمران الجوني ، عن يزيد بن بابنوس ، عن عائشة ، أن أبا بكر " دخل على النبي صلى الله عليه وسلم , بعد وفاته فوضع فمه بين عينيه ووضع يديه على ساعديه ، وقال : وانبياه ، واصفياه ، واخليلاه " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবু বকর (রাঃ) তাঁর নিকট এসে তাঁর দুই চোখের মাঝখানে মুখ লাগিয়ে চুম্বন করেন এবং তাঁর বাহুতে দু’হাত রেখে বলেন, হায় নবী! হায় অন্তরঙ্গ বন্ধু! হায় বন্ধু![১]