শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ (সাঃ) এর বয়স সম্পর্কে যা বর্ণিত হয়েছে
শামায়েলে তিরমিযি ২৯০
حدثنا أحمد بن منيع ، قال : حدثنا روح بن عبادة ، قال : حدثنا زكريا بن إسحاق ، قال : حدثنا عمرو بن دينار ، عن ابن عباس ، قال : " مكث النبي صلى الله عليه وسلم بمكة ثلاث عشرة سنة يوحى إليه ، و بالمدينة عشرا ، وتوفي وهو ابن ثلاث وستين " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ১৩ বছর অবস্থান করেন। এ সময় তাঁর উপর ওহী অবতীর্ণ হতে থাকে। আর মদিনায় ১০ বছর অবস্থান করেন এবং ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন।[১]
শামায়েলে তিরমিযি ২৯১
حدثنا محمد بن بشار ، قال : حدثنا محمد بن جعفر ، عن شعبة ، عن أبي إسحاق ، عن عامر بن سعد ، عن جرير ، عن معاوية ، أنه سمعه يخطب ، قال : " مات رسول الله صلى الله عليه وسلم وهو ابن ثلاث وستين " وأبو بكر وعمر ، وأنا ابن ثلاث وستين .
তিনি মুআবিয়া (রাঃ) কে একবার ভাষণ দিতে শুনেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন। আবু বকর (রাঃ) ও উমার (রাঃ) ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন। এখন আমার বয়স ৬৩ বছর।[১]
শামায়েলে তিরমিযি ২৯২
حدثنا حسين بن مهدي البصري ، قال : حدثنا عبد الرزاق ، عن ابن جريج ، عن الزهري ، عن عروة ، عن عائشة : " أن النبي صلى الله عليه وسلم , مات وهو ابن ثلاث وستين سنة " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেছেন।[১]
শামায়েলে তিরমিযি ২৯৩
حدثنا أحمد بن منيع ، ويعقوب بن إبراهيم الدورقي ، قالا : حدثنا إسماعيل بن علية ، عن خالد الحذاء ، قال : أنبأنا عمار مولى بني هاشم ، قال : سمعت ابن عباس , يقول : " توفي رسول الله صلى الله عليه وسلم , وهو ابن خمس وستين .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেছিলেন।[১]
শামায়েলে তিরমিযি ২৯৪
حدثنا إسحاق بن موسى الأنصاري ، قال : حدثنا معن ، حدثنا مالك بن أنس ، عن ربيعة بن أبي عبد الرحمن ، عن أنس بن مالك ، أنه سمعه , يقول : " كان رسول الله صلى الله عليه وسلم , ليس بالطويل البائن ، ولا بالقصير ، ولا بالأبيض الأمهق ، ولا بالآدم ، ولا بالجعد القطط ، ولا بالسبط ، بعثه الله تعالى على رأس أربعين سنة ، فأقام بمكة عشر سنين ، وبالمدينة عشر سنين ، وتوفاه الله على رأس ستين سنة , وليس في رأسه ولحيته عشرون شعرة بيضاء " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দীর্ঘ অবয়ব বিশিষ্ট ছিলেন, না খর্বাকৃতির ছিলেন। না সাদা বর্ণের ছিলেন, না ছিলেন ধূসর বর্ণের। তাঁর চুল না খুব বক্র ছিল, না ছিল সোজা: বরং ঈষৎ কোঁকড়ানো ছিল। ৪০ বছরের মাথায় তাকে নবুওয়াত দান করা হয়। এরপর তিনি মক্কায় ১০ বছর, মদিনায় ১০ বছর কাটান এবং ৬০ বছরের মাথায় ইন্তেকাল করেন। তখন তাঁর দাড়ি বা মাথার ২০টি চুলও সাদা হয়নি।[১]