শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০ রাত পর্যন্তও সামান্য আহারেই কাটিয়ে ছিলেন
শামায়েলে তিরমিযি ২৮৮
حدثنا عبد الله بن عبد الرحمن ، قال : حدثنا روح بن أسلم أبو حاتم البصري ، قال : حدثنا حماد بن سلمة ، قال : حدثنا ثابت ، عن أنس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لقد أخفت في الله وما يخاف أحد ، ولقد أوذيت في الله وما يؤذى أحد ، ولقد أتت علي ثلاثون من بين ليلة ويوم , وما لي ولبلال طعام يأكله ذو كبد , إلا شيء يواريه إبط بلال " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহর পথে এমন ভয় প্রদর্শন করা হয়েছে, যখন আর কাউকে ভয় প্রদর্শন করা হয়নি। আমাকে আল্লাহর পথে এমনভাবে কষ্ট দেয়া হয়েছে, যা অন্য কাউকে দেয়া হয়নি। আমাদের ৩০টি রাত এমনভাবে অতিবাহিত হয়েছে, যখন বিলালের বগলের নিচে লুকিয়ে রাখা সামান্য খাদ্য ছাড়া আমার ও বিলালের আহারের মতো কিছুই ছিল না।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কখনো রুটি ও গোশত একত্রিত হতো না
শামায়েলে তিরমিযি ২৮৯
حدثنا عبد الله بن عبد الرحمن ، قال : حدثنا عفان بن مسلم ، قال : حدثنا أبان بن يزيد العطار ، قال : حدثنا قتادة ، عن أنس بن مالك : " أن النبي صلى الله عليه وسلم , لم يجتمع عنده غداء ولا عشاء من خبز ولحم , إلا على ضفف " ، قال عبد الله : ، قال بعضهم : هو كثرة الأيدي .
দিনের খাবারই হোক কিংবা রাতের খাবার, কোন সময়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রুটি-গোশত একত্রিত হতো না। তবে মেহমানদারীর জন্য দস্তরখানায় তা থাকত।[১] আবদুল্লাহ (রাঃ) বলেন, কোন কোন বর্ণনাকারী বলেছেন, ضَفَفٍ এর অর্থ হলো অনেক হাত একত্রিত হওয়া।