শিয়াবে তালিবের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গাছের চামড়া ও পাতা খেয়ে জীবনপাত করতে হয়েছিল - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > শিয়াবে তালিবের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গাছের চামড়া ও পাতা খেয়ে জীবনপাত করতে হয়েছিল

শামায়েলে তিরমিযি ২৮৭

حدثنا عمر بن إسماعيل بن مجالد بن سعيد ، قال : حدثني أبي ، عن بيان بن بشر ، عن قيس بن أبي حازم ، قال : سمعت سعد بن أبي وقاص , يقول : " إني لأول رجل هراق دما في سبيل الله عز وجل ، وإني لأول رجل رمى بسهم في سبيل الله ، لقد رأيتني أغزو في العصابة من أصحاب محمد عليه الصلاة والسلام , ما نأكل إلا ورق الشجر والحبلة , حتى تقرحت أشداقنا ، وإن أحدنا ليضع كما تضع الشاة والبعير ، وأصبحت بنو أسد يعزروني في الدين , لقد خبت وخسرت إذا وضل عملي " .

তিনি বলেন, আমি ইসলামের প্রথম ব্যক্তি, যে কাফিরদের রক্ত প্রবাহিত করেছে। আমি প্রথম ব্যক্তি, যে আল্লাহর রাস্তায় তীর নিক্ষেপ করেছে। আমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা এমন অবস্থায় যুদ্ধ করেছি যে, গাছের বাকল ও পাতা ছাড়া কিছুই খেতে পেতাম না। এসব খাওয়ার ফলে আমাদের মুখে ঘা হয়ে যেত। এমনকি উট ও বকরীর মলের ন্যায় চর্বিযুক্ত মল পড়ত। তা সত্ত্বেও আসাদের লোকেরা দ্বীন সম্পর্কে আমাকে অভিযুক্ত করেছে। দ্বীন সম্পর্কে যদি আমি অজ্ঞই হই, তবে তো আমার সকল আমলই বরবাদ হয়ে গেল।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০ রাত পর্যন্তও সামান্য আহারেই কাটিয়ে ছিলেন

শামায়েলে তিরমিযি ২৮৮

حدثنا عبد الله بن عبد الرحمن ، قال : حدثنا روح بن أسلم أبو حاتم البصري ، قال : حدثنا حماد بن سلمة ، قال : حدثنا ثابت ، عن أنس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لقد أخفت في الله وما يخاف أحد ، ولقد أوذيت في الله وما يؤذى أحد ، ولقد أتت علي ثلاثون من بين ليلة ويوم , وما لي ولبلال طعام يأكله ذو كبد , إلا شيء يواريه إبط بلال " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহর পথে এমন ভয় প্রদর্শন করা হয়েছে, যখন আর কাউকে ভয় প্রদর্শন করা হয়নি। আমাকে আল্লাহর পথে এমনভাবে কষ্ট দেয়া হয়েছে, যা অন্য কাউকে দেয়া হয়নি। আমাদের ৩০টি রাত এমনভাবে অতিবাহিত হয়েছে, যখন বিলালের বগলের নিচে লুকিয়ে রাখা সামান্য খাদ্য ছাড়া আমার ও বিলালের আহারের মতো কিছুই ছিল না।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية