রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কখনো পেটভরে খাওয়ার মতো খেজুর থাকত না - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কখনো পেটভরে খাওয়ার মতো খেজুর থাকত না

শামায়েলে তিরমিযি ২৮৪

حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا أبو الأحوص ، عن سماك بن حرب ، قال : سمعت النعمان بن بشير , يقول : ألستم في طعام وشراب ما شئتم ؟ " لقد رأيت نبيكم صلى الله عليه وسلم , وما يجد من الدقل , ما يملأ بطنه " .

তিনি বলেন, আমি নুমান ইবনে বশীর (রাঃ) কে বলতে শুনেছি যে, তোমরা কি তোমাদের চাহিদামতো খাওয়া-দাওয়ায় তৃপ্ত নও? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখেছি যে, পেটভরে খাওয়ার মতো খারাপ খেজুরও তাঁর ঘরে থাকত না।[১]


শামায়েলে তিরমিযি > কখনো কখনো তাঁর পরিবারের চুলায় ১ মাসের অধিক সময় পর্যন্তও আগুন জ্বালানো হতো না

শামায়েলে তিরমিযি ২৮৫

حدثنا هارون بن إسحاق ، قال : حدثنا عبدة ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة ، قالت : " إن كنا آل محمد نمكث شهرا ما نستوقد بنار ، إن هو إلا التمر والماء " .

আমাদের নবীর পরিবারে কখনো এমন হতো যে, এক মাসের অধিক সময় পর্যন্ত আগুন জ্বালানো হতো না; শুধু পানি ও খেজুর খেয়ে কাটাতাম।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية