শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দানের দু’পার্শ্বে ও কাঁধের দু’পার্শ্বে শিঙ্গা লাগাতেন
শামায়েলে তিরমিযি ২৭৮
حدثنا هارون بن إسحاق الهمداني ، قال : حدثنا عبدة ، عن سفيان الثوري ، عن جابر ، عن الشعبي ، عن ابن عباس ، قال : " إن النبي صلى الله عليه وسلم احتجم في الأخدعين , وبين الكتفين ، وأعطى الحجام أجره , ولو كان حراما لم يعطه " .
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গর্দানের দু’পার্শ্বে এবং কাঁধের দু’ পার্শ্বে শিঙ্গা লাগালেন এবং শিঙ্গা লাগানেওয়ালাকে এর পারিশ্রমিক দিলেন। শিঙ্গা লাগানো যদি হারাম হতো, তবে তিনি এর পারিশ্রমিক দিতেন না।[১]
শামায়েলে তিরমিযি ২৭৯
حدثنا هارون بن إسحاق ، قال : حدثنا عبدة ، عن ابن أبي ليلى ، عن نافع ، عن ابن عمر ، أن النبي صلى الله عليه وسلم , دعا حجاما فحجمه وسأله : " كم خراجك ؟ " فقال : ثلاثة آصع ، فوضع عنه صاعا وأعطاه أجره .
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শিঙ্গালাগানেওয়ালাকে ডাকলেন। সে তাকে শিঙ্গা লাগাল। তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে দৈনিক কত দিতে হয়? সে বলল, প্রতিদিন তিন সা’। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আদায়যোগ্য অর্থ এক সা’ কমিয়ে দিলেন এবং তাঁর পারিশ্রমিক দিয়ে দিলেন।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৭, ১৯ ও ২১ তারিখে শিঙ্গা লাগাতেন
শামায়েলে তিরমিযি ২৮০
حدثنا عبد القدوس بن محمد العطار البصري ، قال : حدثنا عمرو بن عاصم ، قال : حدثنا همام ، وجرير بن حازم ، قال : حدثنا قتادة ، عن أنس بن مالك ، قال : " كان رسول الله صلى الله عليه وسلم يحتجم في الأخدعين والكاهل ، وكان يحتجم لسبع عشرة , وتسع عشرة , وإحدى وعشرين " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের দু’ পার্শ্বে এবং কাঁধের মধ্যবর্তী স্থানে শিঙ্গা লাগাতেন এবং তিনি ১৭, ১৯ ও ২১ তারিখে শিঙ্গা লাগাতেন।[১]
শামায়েলে তিরমিযি ২৮১
حدثنا إسحاق بن منصور ، قال : أنبأنا عبد الرزاق ، عن معمر ، عن قتادة ، عن أنس بن مالك : " أن رسول الله صلى الله عليه وسلم احتجم وهو محرم بملل على ظهر القدم " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাধা অবস্থায় পায়ের পাতার উপরিভাগে মালাল নামক স্থানে শিঙ্গা লাগালেন।[১]