রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগাতেন এবং এর পারিশ্রমিকও দিতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙ্গা লাগাতেন এবং এর পারিশ্রমিকও দিতেন

শামায়েলে তিরমিযি ২৭৬

حدثنا علي بن حجر ، قال : حدثنا إسماعيل بن جعفر ، عن حميد ، قال : سئل أنس بن مالك عن كسب الحجام ، فقال : احتجم رسول الله صلى الله عليه وسلم , حجمه أبو طيبة ، فأمر له بصاعين من طعام ، وكلم أهله فوضعوا عنه من خراجه , وقال : " إن أفضل ما تداويتم به الحجامة " ، أو " إن من أمثل دوائكم الحجامة " .

তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাঃ) কে শিঙ্গা লাগানোর পারিশ্রমিক সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আবু তায়বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিঙ্গা লাগিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ২ সা' খাদ্যশস্য দেয়ার নির্দেশ দিয়েছিলেন এবং তাঁর মালিকের সঙ্গে আলাপ করে তাঁর নিকট হতে আদায়যোগ্য অর্থ খারাজও কমিয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, তোমরা যে ঔষধ ব্যবহার কর, এর মধ্যে শিঙ্গা উত্তম। অথবা বলেছেন, শিঙ্গা উত্তম প্রতিষেধকের অন্তর্ভুক্ত।[১]


শামায়েলে তিরমিযি ২৭৭

حدثنا عمرو بن علي ، قال : حدثنا أبو داود ، قال : حدثنا ورقاء بن عمر ، عن عبد الأعلى ، عن أبي جميلة ، عن علي : " أن النبي صلى الله عليه وسلم , احتجم وأمرني فأعطيت الحجام أجره " .

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিঙ্গা লাগালেন এবং আমাকে এর পারিশ্রমিক দেয়ার নির্দেশ দিলেন। অতঃপর আমি তাকে পারিশ্রমিক দিয়ে দিলাম।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দানের দু’পার্শ্বে ও কাঁধের দু’পার্শ্বে শিঙ্গা লাগাতেন

শামায়েলে তিরমিযি ২৭৮

حدثنا هارون بن إسحاق الهمداني ، قال : حدثنا عبدة ، عن سفيان الثوري ، عن جابر ، عن الشعبي ، عن ابن عباس ، قال : " إن النبي صلى الله عليه وسلم احتجم في الأخدعين , وبين الكتفين ، وأعطى الحجام أجره , ولو كان حراما لم يعطه " .

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর গর্দানের দু’পার্শ্বে এবং কাঁধের দু’ পার্শ্বে শিঙ্গা লাগালেন এবং শিঙ্গা লাগানেওয়ালাকে এর পারিশ্রমিক দিলেন। শিঙ্গা লাগানো যদি হারাম হতো, তবে তিনি এর পারিশ্রমিক দিতেন না।[১]


শামায়েলে তিরমিযি ২৭৯

حدثنا هارون بن إسحاق ، قال : حدثنا عبدة ، عن ابن أبي ليلى ، عن نافع ، عن ابن عمر ، أن النبي صلى الله عليه وسلم , دعا حجاما فحجمه وسأله : " كم خراجك ؟ " فقال : ثلاثة آصع ، فوضع عنه صاعا وأعطاه أجره .

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শিঙ্গালাগানেওয়ালাকে ডাকলেন। সে তাকে শিঙ্গা লাগাল। তিনি জিজ্ঞেস করলেন, তোমাকে দৈনিক কত দিতে হয়? সে বলল, প্রতিদিন তিন সা’। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আদায়যোগ্য অর্থ এক সা’ কমিয়ে দিলেন এবং তাঁর পারিশ্রমিক দিয়ে দিলেন।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية