শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন এবং প্রতিদান দিতেন
শামায়েলে তিরমিযি ২৭৩
حدثنا علي بن حجر ، قال : أخبرنا شريك ، عن عبد الله بن محمد بن عقيل ، عن الربيع بنت معوذ بن عفراء ، قالت : " أتيت النبي صلى الله عليه وسلم , بقناع من رطب وأجر زغب , فأعطاني ملء كفه حليا وذهبا " .
আমি এক পাত্র খেজুর এবং কিছু হালকা পাতলা শসা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে উপস্থিত হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক মুষ্ঠ অলংকার ও স্বর্ণ দান করলেন।[১]
শামায়েলে তিরমিযি ২৭৪
حدثنا علي بن خشرم ، وغير واحد ، قالوا : حدثنا عيسى بن يونس ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة : " أن النبي صلى الله عليه وسلم , كان يقبل الهدية , ويثيب عليها " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান গ্রহণ করতেন এবং প্রতিদানও দিতেন।[১]