শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের জন্য প্রতিশোধ নিতেন না
শামায়েলে তিরমিযি ২৬৭
حدثنا أحمد بن عبدة الضبي ، قال : حدثنا فضيل بن عياض ، عن منصور ، عن الزهري ، عن عروة ، عن عائشة ، قالت : " ما رأيت رسول الله صلى الله عليه وسلم منتصرا من مظلمة ظلمها قط , ما لم ينتهك من محارم الله تعالى شيء ، فإذا انتهك من محارم الله شيء كان من أشدهم في ذلك غضبا ، وما خير بين أمرين , إلا اختار أيسرهما , ما لم يكن مأثما " .
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কখনো নিজের জন্য প্রতিশোধ নিতে দেখিনি, যতক্ষণ না কেউ আল্লাহর নির্দেশ অমান্য করত। অবশ্য যখন কেউ আল্লাহর নির্দেশ অমান্য করত, তখন তাঁর ন্যায় অধিক ক্রোধান্বিত আর কেউ হতো না। তাঁকে যদি দুটি কাজের মধ্যে যেকোন একটির অনুমতি দেয়া হতো, তবে তিনি সহজ কাজটি বেছে নিতেন, যতক্ষণ না এটাতে কোন গুনাহ হতো।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লোকের সাথেও উত্তম আচরণ করতেন
শামায়েলে তিরমিযি ২৬৮
حدثنا ابن أبي عمر ، قال : حدثنا سفيان ، عن محمد بن المنكدر ، عن عروة ، عن عائشة ، قالت : استأذن رجل على رسول الله صلى الله عليه وسلم , وأنا عنده ، فقال : " بئس ابن العشيرة " أو " أخو العشيرة " ، ثم أذن له ، فألان له القول ، فلما خرج , قلت : يا رسول الله ، قلت ما قلت ثم ألنت له القول ؟ فقال : " يا عائشة ، إن من شر الناس من تركه الناس أو ودعه الناس اتقاء فحشه " .
তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসার অনুমতি চাইল। আমি সে সময় তাঁর কাছে বসা ছিলাম। তিনি বললেন, এ ব্যক্তি গোত্রের কতই না খারাপ লোক! অতঃপর তাকে আসার অনুমতি দেয়া হলো এবং তিনি তাঁর সঙ্গে অতিশয় নরমভাবে কথা বললেন। অতঃপর লোকটি বের হয়ে গেলে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! ব্যক্তিটি সম্পর্কে এরূপ কথা বললেন, আবার তাঁর সাথে বিনম্র ব্যবহার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা! যে লোকের খারাপ ব্যবহারের জন্য লোকজন তাকে পরিহার করে এবং তাঁর থেকে দূরে থাকে, সে সবচেয়ে খারাপ লোক।[১]