রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশোভনীয় আচরণ করতেন না - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশোভনীয় আচরণ করতেন না

শামায়েলে তিরমিযি ২৬৫

حدثنا قتيبة بن سعيد ، وأحمد بن عبدة هو الضبي , والمعنى واحد ، قالا : حدثنا حماد بن زيد ، عن سلم العلوي ، عن أنس بن مالك ، عن رسول الله صلى الله عليه وسلم , أنه كان عنده رجل به أثر صفرة ، قال : " وكان رسول الله صلى الله عليه وسلم , لا يكاد يواجه أحدا بشيء يكرهه " ، فلما قام ، قال للقوم : " لو قلتم له يدع هذه الصفرة " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইচ্ছায় বা অনিচ্ছায় কোন প্রকার অশোভনীয় কথা বলতেন না। বাজারেও তিনি উচ্চৈঃস্বরে কথা বলতেন না। মন্দের প্রতিকার মন্দ দ্বারা করতেন না; বরং ক্ষমা করে দিতেন। অতঃপর কখনো তা আলোচনাও করতেন না।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে প্রহার করতেন না

শামায়েলে তিরমিযি ২৬৬

حدثنا هارون بن إسحاق الهمداني ، قال : حدثنا عبدة ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عائشة ، قالت : " ما ضرب رسول الله صلى الله عليه وسلم , بيده شيئا قط , إلا أن يجاهد في سبيل الله ، ولا ضرب خادما أو امرأة " .

তিনি বলেন, একমাত্র আল্লাহর পথে জিহাদ ছাড়া কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাত দ্বারা (ইচ্ছাকৃতভাবে) কাউকে প্রহার করেননি এবং কোন দাস-দাসী বা স্ত্রীলোককেও প্রহার করেননি।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية