রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৪ দিরহাম মূল্যের হাওদার উপর বসে হজ্জ পালন করেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৪ দিরহাম মূল্যের হাওদার উপর বসে হজ্জ পালন করেন

শামায়েলে তিরমিযি ২৬১

حدثنا إسحاق بن منصور ، قال : حدثنا أبو داود الطيالسي ، قال : حدثنا الربيع وهو ابن صبيح ، قال : حدثنا يزيد الرقاشي ، عن أنس بن مالك ، أن رسول الله صلى الله عليه وسلم , " حج على رحل رث وقطيفة ، كنا نرى ثمنها أربعة دراهم ، فلما استوت به راحلته ، قال : " لبيك بحجة لا سمعة فيها ولا رياء " .

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পুরনো একটি হাওদায় বসে হজ্জ পালন করেন। এর উপর এক টুকরো কাপড় ছিল। আমাদের মতে এর মূল্য ৪ দিরহাম হবে। হাওদায় উপবিষ্ট অবস্থায় তিনি এ দু’আ করছিলেন যে, হে প্ৰভু! আমি হজ্জে তোমার দরবারে হাজির হয়েছি। তুমি একে লৌকিকতা ও প্রচারণার হতে মুক্ত রাখ।[1]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ খুব পছন্দ করতেন

শামায়েলে তিরমিযি ২৬২

حدثنا إسحاق بن منصور ، قال : حدثنا عبد الرزاق ، قال : حدثنا معمر ، عن ثابت البناني ، وعاصم الأحول ، عن أنس بن مالك ، أن رجلا خياطا دعا رسول الله صلى الله عليه وسلم , فقرب منه ثريدا عليه دباء ، قال : " فكان رسول الله صلى الله عليه وسلم , يأخذ الدباء , وكان يحب الدباء " ، قال ثابت : فسمعت أنسا ، يقول : " فما صنع لي طعام , أقدر على أن يصنع فيه دباء , إلا صنع " .

এক দর্জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাওয়াত করে। তাঁর খাবারের জন্য লাউ মিশ্রিত সারীদ উপস্থিত করা হয়। লাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব প্রিয় খাদ্য ছিল। এজন্য তিনি লাউ খেতে শুরু করেন। সাবিত বলেন, আমি আনাস (রাঃ) কে বলতে শুনেছি, এরপর হতে আমার জন্য যে তরকারী রান্না করা হতো, তাতে লাউ দেয়া হতো, যদি তা সম্ভব হতো হতো।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية