শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাজ নিজেই সম্পন্ন করতেন
শামায়েলে তিরমিযি ২৬৩
حدثنا محمد بن إسماعيل ، قال : حدثنا عبد الله بن صالح ، قال : حدثنا معاوية بن صالح ، عن يحيى بن سعيد ، عن عمرة ، قالت : قيل لعائشة : ماذا كان يعمل رسول الله صلى الله عليه وسلم في بيته ؟ قالت : " كان بشرا من البشر ، يفلي ثوبه ، ويحلب شاته ، ويخدم نفسه " .
তিনি বলেন, আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে অবস্থানকালে কি করতেন? জবাবে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানুষ। পোশাকের মধ্যে তিনি উকুন তালাশ করতেন, ছাগল দোহন করতেন এবং নিজের কাজ নিজেই সম্পন্ন করতেন।[১]