তিনি নবজাতক বাচ্চাকেও কোলে তুলে নিতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি নবজাতক বাচ্চাকেও কোলে তুলে নিতেন

শামায়েলে তিরমিযি ২৬১

حدثنا عبد الله بن عبد الرحمن ، قال : حدثنا أبو نعيم ، قال : أنبأنا يحيى بن أبي الهيثم العطار ، قال : سمعت يوسف بن عبد الله بن سلام ، قال : " سماني رسول الله صلى الله عليه وسلم يوسف , وأقعدني في حجره , ومسح على رأسي " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাম রাখেন ইউসুফ। অতঃপর তিনি আমাকে কোলে তুলে নেন এবং মাথার উপর হাত রাখেন।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ৪ দিরহাম মূল্যের হাওদার উপর বসে হজ্জ পালন করেন

শামায়েলে তিরমিযি ২৬১

حدثنا إسحاق بن منصور ، قال : حدثنا أبو داود الطيالسي ، قال : حدثنا الربيع وهو ابن صبيح ، قال : حدثنا يزيد الرقاشي ، عن أنس بن مالك ، أن رسول الله صلى الله عليه وسلم , " حج على رحل رث وقطيفة ، كنا نرى ثمنها أربعة دراهم ، فلما استوت به راحلته ، قال : " لبيك بحجة لا سمعة فيها ولا رياء " .

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পুরনো একটি হাওদায় বসে হজ্জ পালন করেন। এর উপর এক টুকরো কাপড় ছিল। আমাদের মতে এর মূল্য ৪ দিরহাম হবে। হাওদায় উপবিষ্ট অবস্থায় তিনি এ দু’আ করছিলেন যে, হে প্ৰভু! আমি হজ্জে তোমার দরবারে হাজির হয়েছি। তুমি একে লৌকিকতা ও প্রচারণার হতে মুক্ত রাখ।[1]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية