রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরনো আসনে বসে হজ্জ পালন করেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরনো আসনে বসে হজ্জ পালন করেন

শামায়েলে তিরমিযি ২৫৬

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا أبو داود الحفري ، عن سفيان ، عن الربيع بن صبيح ، عن يزيد بن أبان ، عن أنس بن مالك ، قال : حج رسول الله صلى الله عليه وسلم , على رحل رث , وعليه قطيفة , لا تساوي أربعة دراهم , فقال : " اللهم اجعله حجا , لا رياء فيه , ولا سمعة " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরনো আসনে বসে হজ্জ পালন করেন। তাঁর আসনের উপর একটি কাপড় ছিল, যার মূল্য চার দিরহামও ছিল না। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ! তুমি এ হজ্জকে লৌকিকতা ও প্রচার বিলাস হতে মুক্ত করো।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কারো দাঁড়ানোকে পছন্দ করতেন না

শামায়েলে তিরমিযি ২৫৭

حدثنا عبد الله بن عبد الرحمن ، قال : حدثنا عفان ، قال : حدثنا حماد بن سلمة ، عن حميد ، عن أنس بن مالك ، قال : " لم يكن شخص أحب إليهم من رسول الله صلى الله عليه وسلم " ، قال : " وكانوا إذا رأوه لم يقوموا ، لما يعلمون من كراهته لذلك " .

তিনি বলেন, সাহাবীগণের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে প্রিয় কোন ব্যক্তিত্ব এ পৃথিবীতে ছিল না। তা সত্ত্বেও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে দাঁড়াতেন না। কারণ, তারা জানতেন যে, তাকে দেখে দাঁড়ানোটা তিনি পছন্দ করতেন না।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية