শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য খাবারে দাওয়াত দিলেও অংশগ্রহণ করতেন
শামায়েলে তিরমিযি ২৫৫
حدثنا واصل بن عبد الأعلى الكوفي ، قال : حدثنا محمد بن فضيل ، عن الأعمش ، عن أنس بن مالك ، قال : " كان النبي صلى الله عليه وسلم , يدعى إلى خبز الشعير , والإهالة السنخة , فيجيب . ولقد كان له درع عند يهودي , فما وجد ما يفكها حتى مات " .
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যবের রুটি এবং কয়েক দিনের পুরনো চর্বির তরকারী খাওয়ার দাওয়াত করলেও তা গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বর্ম এক ইয়াহুদির নিকট বন্ধক ছিল। শেষ জীবন পর্যন্ত তা ছাড়ানোর মতো পয়সা তাঁর হাতে ছিল না।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরনো আসনে বসে হজ্জ পালন করেন
শামায়েলে তিরমিযি ২৫৬
حدثنا محمود بن غيلان ، قال : حدثنا أبو داود الحفري ، عن سفيان ، عن الربيع بن صبيح ، عن يزيد بن أبان ، عن أنس بن مالك ، قال : حج رسول الله صلى الله عليه وسلم , على رحل رث , وعليه قطيفة , لا تساوي أربعة دراهم , فقال : " اللهم اجعله حجا , لا رياء فيه , ولا سمعة " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পুরনো আসনে বসে হজ্জ পালন করেন। তাঁর আসনের উপর একটি কাপড় ছিল, যার মূল্য চার দিরহামও ছিল না। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ! তুমি এ হজ্জকে লৌকিকতা ও প্রচার বিলাস হতে মুক্ত করো।[১]