শামায়েলে তিরমিযি > উসমান ইবনে মাযউন (রাঃ) এর মৃত্যুতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন
শামায়েলে তিরমিযি ২৫১
حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا سفيان ، عن عاصم بن عبيد الله ، عن القاسم بن محمد ، عن عائشة ، " أن رسول الله صلى الله عليه وسلم , قبل عثمان بن مظعون وهو ميت وهو يبكي " أو قال : " عيناه تهراقان " .
উসমান ইবনে মাযউন (রাঃ) মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কপালে চুম্বন দিলেন। তিনি কাদছিলেন অথবা (রাবী) বলেন, তখন তাঁর চোখ হতে অশ্রু পড়ছিল।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যাকে কবরের শোয়োনোর সময়ও কেঁদেছিলেন
শামায়েলে তিরমিযি ২৫২
حدثنا إسحاق بن منصور ، قال : أخبرنا أبو عامر ، قال : حدثنا فليح وهو ابن سليمان ، عن هلال بن علي ، عن أنس بن مالك ، قال : شهدنا ابنة لرسول الله صلى الله عليه وسلم , ورسول الله جالس على القبر , فرأيت عينيه تدمعان ، فقال : " أفيكم رجل لم يقارف الليلة ؟ " ، قال أبو طلحة : أنا ، قال : " أنزل " فنزل في قبرها .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কন্যার কবরের পার্শ্বে উপস্থিত হন। তিনি সেখানে বসেন। আমি দেখতে পেলাম, তাঁর চোখ হতে অশ্রু বেরোচ্ছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে, যে গত রাতে স্ত্রীর নিকটবর্তী হওনি? আবু তালহা (রাঃ) বললেন, আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কবরে অবতরণ করো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশে আবু তালহা (রাঃ) কবরে অবতরণ করলেন।[১]