শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানের সূরে তিলাওয়াত করতেন না
শামায়েলে তিরমিযি ২৪৫
حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا نوح بن قيس الحداني ، عن حسام بن مصك ، عن قتادة ، قال : " ما بعث الله نبيا إلا حسن الوجه ، حسن الصوت ، وكان نبيكم صلى الله عليه وسلم حسن الوجه ، حسن الصوت ، وكان لا يرجع " .
তিনি বলেন, আল্লাহ তা’আলা প্রত্যেক নবীকেই সুন্দর চেহারা ও সুন্দর কণ্ঠস্বর দিয়ে প্রেরণ করেছেন। তোমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও সুন্দর চেহারা ও সুন্দর স্বরের অধিকারী ছিলেন। তবে তিনি গানের সুরে তিলাওয়াত করতেন না।
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিলা
শামায়েলে তিরমিযি ২৪৬
حدثنا عبد الله بن عبد الرحمن ، قال : حدثنا يحيى بن حسان ، قال : حدثنا عبد الرحمن بن أبي الزناد ، عن عمرو بن أبي عمرو ، عن عكرمة ، عن ابن عباس ، قال : " كانت قراءة النبي صلى الله عليه وسلم , ربما يسمعها من في الحجرة وهو في البيت " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরাআত এমন হতো যে, তিনি যখন তাঁর ঘরে বসে পড়তেন, তখন বারান্দা থেকে তা শুনা যেত।[১]