শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আস্তে এবং কখনো উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করতেন
শামায়েলে তিরমিযি ২৪২
حدثنا قتيبة ، قال : حدثنا الليث ، عن معاوية بن صالح ، عن عبد الله بن أبي قيس ، قال : سألت عائشة ، عن قراءة النبي صلى الله عليه وسلم أكان يسر بالقراءة أم يجهر ؟ قالت : " كل ذلك قد كان يفعل قد كان ربما أسر وربما جهر " . فقلت : الحمد لله , الذي جعل في الأمر سعة " .
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আস্তে কিরাআত পড়তেন, না উচ্চৈঃস্বরে? তিনি বললেন, উভয়টিই করতেন। কখনো আস্তে পড়তেন, আবার কখনো উচ্চৈঃস্বরে পড়তেন। আমি বললাম, আল্লাহর প্রশংসা যে, তিনি এ ব্যাপারে দু’ধরনেরই সুযোগ রেখেছেন।
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিলাওয়াত প্রতিবেশীর ঘরের ছাদ থেকেও শুনা যেত
শামায়েলে তিরমিযি ২৪৩
حدثنا محمود بن غيلان ، قال : حدثنا وكيع ، قال : حدثنا مسعر ، عن أبي العلاء العبدي ، عن يحيى بن جعدة ، عن أم هانئ ، قالت : " كنت أسمع قراءة النبي صلى الله عليه وسلم , بالليل وأنا على عريشي " .
তিনি বলেন, আমি আমার গৃহে ছাদে অবস্থান করে রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরাআত শুনতে পেতাম।[১]