শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পাঠ করতেন
শামায়েলে তিরমিযি ২৪১
حدثنا علي بن حجر ، قال : حدثنا يحيى بن سعيد الأموي ، عن ابن جريج ، عن ابن أبي مليكة ، عن أم سلمة ، قالت : " كان النبي صلى الله عليه وسلم , يقطع قراءته , يقول : الحمد لله رب العالمين ثم يقف ، ثم يقول : الرحمن الرحيم ثم يقف ، وكان يقرأ مالك يوم الدين
উম্মে সালামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন। যেমন, “আলহামদু লিল্লা-হি রব্বিল আ-লামীন” পাঠ করে একটু থামতেন। তারপর “আর রহমা-নির রহীম” পাঠ করে একটু থামতেন। তারপর “মা-লিকি ইয়াওমিদ্দীন” পাঠ করতেন।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আস্তে এবং কখনো উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করতেন
শামায়েলে তিরমিযি ২৪২
حدثنا قتيبة ، قال : حدثنا الليث ، عن معاوية بن صالح ، عن عبد الله بن أبي قيس ، قال : سألت عائشة ، عن قراءة النبي صلى الله عليه وسلم أكان يسر بالقراءة أم يجهر ؟ قالت : " كل ذلك قد كان يفعل قد كان ربما أسر وربما جهر " . فقلت : الحمد لله , الذي جعل في الأمر سعة " .
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আস্তে কিরাআত পড়তেন, না উচ্চৈঃস্বরে? তিনি বললেন, উভয়টিই করতেন। কখনো আস্তে পড়তেন, আবার কখনো উচ্চৈঃস্বরে পড়তেন। আমি বললাম, আল্লাহর প্রশংসা যে, তিনি এ ব্যাপারে দু’ধরনেরই সুযোগ রেখেছেন।