রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কিরাআত পাঠ করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কিরাআত পাঠ করতেন

শামায়েলে তিরমিযি ২৪০

حدثنا محمد بن بشار ، قال : حدثنا وهب بن جرير بن حازم ، قال : حدثنا أبي ، عن قتادة ، قال : قلت لأنس بن مالك : كيف كانت قراءة رسول الله صلى الله عليه وسلم ؟ فقال : " مدا " .

তিনি বলেন, আমি আনাস ইবনে মালিক (রাঃ) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরাআত কিরূপ ছিল? তিনি বললেন, টেনে পড়তেন।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পাঠ করতেন

শামায়েলে তিরমিযি ২৪১

حدثنا علي بن حجر ، قال : حدثنا يحيى بن سعيد الأموي ، عن ابن جريج ، عن ابن أبي مليكة ، عن أم سلمة ، قالت : " كان النبي صلى الله عليه وسلم , يقطع قراءته , يقول : الحمد لله رب العالمين ثم يقف ، ثم يقول : الرحمن الرحيم ثم يقف ، وكان يقرأ مالك يوم الدين

উম্মে সালামা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন। যেমন, “আলহামদু লিল্লা-হি রব্বিল আ-লামীন” পাঠ করে একটু থামতেন। তারপর “আর রহমা-নির রহীম” পাঠ করে একটু থামতেন। তারপর “মা-লিকি ইয়াওমিদ্দীন” পাঠ করতেন।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية