শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে ৩টি করে রোযা রাখতেন
শামায়েলে তিরমিযি ২২৯
حدثنا القاسم بن دينار الكوفي ، قال : حدثنا عبيد الله بن موسى ، وطلق بن غنام ، عن شيبان ، عن عاصم ، عن زر بن حبيش ، عن عبد الله ، قال : " كان رسول الله صلى الله عليه وسلم , يصوم من غرة كل شهر ثلاثة أيام , وقلما كان يفطر يوم الجمعة " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের প্রথমদিকে তিনটি করে রোযা রাখতেন। জুমু’আর দিন খুব কমই ইফতার করতেন।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোযা রাখতেন
শামায়েলে তিরমিযি ২৩০
حدثنا أبو حفص عمرو بن علي ، قال : حدثنا عبد الله بن داود ، عن ثور بن يزيد ، عن خالد بن معدان ، عن ربيعة الجرشي ، عن عائشة ، قالت : " كان النبي صلى الله عليه وسلم يتحرى صوم الاثنين والخميس " .
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবারের রোযার প্রতি খুবই খেয়াল রাখতেন।[১]
শামায়েলে তিরমিযি ২৩১
حدثنا محمد بن يحيى ، قال : حدثنا أبو عاصم ، عن محمد بن رفاعة ، عن سهيل بن أبي صالح ، عن أبيه ، عن أبي هريرة ، أن النبي صلى الله عليه وسلم ، قال : " تعرض الأعمال يوم الاثنين والخميس , فأحب أن يعرض عملي وأنا صائم " .
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোম বা বৃহস্পতিবার দিন মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। আর রোযা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক- এটা আমি পছন্দ করি।[১]
শামায়েলে তিরমিযি ২৩২
حدثنا محمود بن غيلان ، قال : حدثنا أبو أحمد ، ومعاوية بن هشام ، قالا : حدثنا سفيان ، عن منصور ، عن خيثمة ، عن عائشة ، قالت : " كان النبي صلى الله عليه وسلم يصوم من الشهر السبت والأحد والاثنين ، ومن الشهر الآخر الثلاثاء والأربعاء والخميس " .
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে শনি, রবি ও সোম এবং কোন মাসে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দিন রোযা রাখতেন।[১]
শামায়েলে তিরমিযি ২৩৩
حدثنا أبو مصعب المديني ، عن مالك بن أنس ، عن أبي النضر ، عن أبي سلمة بن عبد الرحمن ، عن عائشة ، قالت : " ما كان رسول الله صلى الله عليه وسلم يصوم في شهر أكثر من صيامه في شعبان " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস ছাড়া অন্য কোন মাসে এর চেয়ে বেশি রোযা রাখতেন না।
শামায়েলে তিরমিযি ২৩৪
حدثنا محمود بن غيلان ، قال : حدثنا أبو داود ، قال : حدثنا شعبة ، عن يزيد الرشك ، قال : سمعت معاذة ، قالت : قلت لعائشة : أكان رسول الله صلى الله عليه وسلم , يصوم ثلاثة أيام من كل شهر ؟ قالت : " نعم " . قلت : من أيه كان يصوم ؟ قالت : " كان لا يبالي من أيه صام "
তিনি বলেন, আমি মুআয (রাঃ) কে বলতে শুনেছি যে, তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি মাসে তিনটি করে রোযা রাখতেন? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, কোন কোন তারিখে রোযা রাখতেন? তিনি বললেন, কোন নির্দিষ্ট তারিখ ছিল না। সুযোগ পেলেই তিনি রোযা রাখতেন।[১]