রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে আসলে আগে সালাত আদায় করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে আসলে আগে সালাত আদায় করতেন

শামায়েলে তিরমিযি ২১৯

حدثنا حدثنا ابن أبي عمر ، قال : حدثنا وكيع ، قال : حدثنا كهمس بن الحسن ، عن عبد الله بن شقيق ، قال : قلت لعائشة : أكان النبي صلى الله عليه وسلم يصلي الضحى ؟ قالت : " لا , إلا أن يجيء من مغيبه " .

তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের সালাত আদায় করতেন? তিনি বললেন, কোন সফর হতে ফিরে আসলে সালাত আদায় করতেন।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ঢলে পড়ার পর ৪ রাক’আত সালাত আদায় করতেন

শামায়েলে তিরমিযি ২২০

حدثنا أحمد بن منيع ، عن هشيم ، قال : حدثنا عبيدة ، عن إبراهيم ، عن سهم بن منجاب ، عن قرثع الضبي ، أو عن قزعة ، عن قرثع ، عن أبي أيوب الأنصاري ، أن النبي صلى الله عليه وسلم , كان يدمن أربع ركعات عند زوال الشمس , فقلت : يا رسول الله ، إنك تدمن هذه الأربع ركعات عند زوال الشمس , فقال : " إن أبواب السماء تفتح عند زوال الشمس فلا ترتج حتى تصلى الظهر ، فأحب أن يصعد لي في تلك الساعة خير " ، قلت : أفي كلهن قراءة ؟ قال : " نعم " . قلت : هل فيهن تسليم فاصل ؟ قال : " لا " .

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য হেলে গেলে ৪ রাক’আত সালাত আদায় করতেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি সূর্য হেলে গেলে (গুরুত্বের সঙ্গে) ৪ রাক’আত সালাত আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য হেলার পর আকাশের দরজা খুলে দেয়া হয় এবং যোহরের সময় পর্যন্ত তা খোলা থাকে। আমি চাই এ সময় আমার কোন ভালো কাজ আকাশে পৌঁছুক। আমি বললাম, এর প্রতি রাক’আতেই কি কিরাআত পড়তে হয়? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, ২ রাক’আতের পর সালাম ফিরাতে হয় কি? তিনি বললেন, না।[১]


শামায়েলে তিরমিযি ২২১

حدثنا محمد بن المثنى ، قال : حدثنا أبو داود ، قال : حدثنا محمد بن مسلم بن أبي الوضاح ، عن عبد الكريم الجزري ، عن مجاهد ، عن عبد الله بن السائب ، أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي أربعا بعد أن تزول الشمس قبل الظهر وقال : " إنها ساعة تفتح فيها أبواب السماء ، فأحب أن يصعد لي فيها عمل صالح " .

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য হেলার পর হতে যোহরের পূর্ব পর্যন্ত ৪ রাক’আত সালাত আদায় করতেন এবং বলতেন, এ সময় আকাশের দরজা খুলে দেয়া হয়। আমার একান্ত ইচ্ছা, এ সময় আমার কোন সৎকাজ আল্লাহর দরবারে পৌছুক।[১]


শামায়েলে তিরমিযি ২২২

حدثنا أبو سلمة يحيى بن خلف ، قال : حدثنا عمر بن علي المقدمي ، عن مسعر بن كدام ، عن أبي إسحاق ، عن عاصم بن ضمرة ، عن علي ، أنه " كان يصلي قبل الظهر أربعا ، وذكر أن رسول الله صلى الله عليه وسلم كان يصليها عند الزوال ويمد فيها " .

তিনি যোহরের পূর্বে ৪ রাক’আত আদায় করতেন এবং বলতেন যে, সূর্য হেলার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সালাত আদায় করতেন এবং তাতে দীর্ঘ কিরাআত পাঠ করতেন।[১]


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية