শামায়েলে তিরমিযি > কখনো কখনো তিনি রাতে ৯ রাক’আত সালাত আদায় করতেন
শামায়েলে তিরমিযি ২০৩
حدثنا هناد ، قال : حدثنا أبو الأحوص ، عن الأعمش ، عن إبراهيم ، عن الأسود ، عن عائشة ، قالت : " كان رسول الله صلى الله عليه وسلم , يصلي من الليل تسع ركعات " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ৯ রাক’আত সালাত আদায় করতেন।[1]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক রাতের সালাতের বিবরণ
শামায়েলে তিরমিযি ২০৪
حدثنا محمد بن المثنى ، قال : حدثنا محمد بن جعفر ، قال : حدثنا شعبة ، عن عمرو بن مرة ، عن أبي حمزة ، رجل من الأنصار ، عن رجل من بني عبس ، عن حذيفة بن اليمان ، أنه صلى مع النبي صلى الله عليه وسلم من الليل ، قال : فلما دخل في الصلاة ، قال : " الله أكبر ذو الملكوت والجبروت , والكبرياء والعظمة " ، قال : ثم قرأ البقرة ، ثم ركع ركوعه نحوا من قيامه , وكان يقول : " سبحان ربي العظيم ، سبحان ربي العظيم " ثم رفع رأسه , فكان قيامه نحوا من ركوعه ، وكان يقول : " لربي الحمد ، لربي الحمد " ثم سجد , فكان سجوده نحوا من قيامه ، وكان يقول : " سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى " ثم رفع رأسه ، فكان ما بين السجدتين نحوا من السجود ، وكان يقول : " رب اغفر لي ، رب اغفر لي " حتى قرأ البقرة , وآل عمران , والنساء , والمائدة , أو الأنعام " ، شعبة الذي شك في المائدة ، والأنعام
একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে রাত্রে সালাত আদায় করেন। তিনি বলেন, যখন তিনি সালাত আরম্ভ করলেন, তখন বললেন, اللَّهُ أَكْبَرُ ذُو الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ , وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ “আল্ল-হু আকবার যুল মালাকূতি ওয়াল জাবারুতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল ‘আযামাহ” অর্থাৎ আল্লাহ মহান, রাজাধিরাজ, অসীম শক্তির অধিকারী, বড়ত্ব ও মাহাত্ম্য তাঁরই জন্য। তারপর তিনি (সূরা ফাতিহার পর) সূরা বাকারা তিলাওয়াত করেন। এরপর কিয়ামের ন্যায় দীর্ঘ রুকূ করেন। তিনি তাতে বলেন, سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ ، سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ এরপর “সুবহা-না রব্বিয়াল আযীম”, “সুবহা-না রবিবয়াল আযীম” অর্থাৎ আমার প্রভু পুত-পবিত্র ও মহান; আমার প্রভু পুত-পবিত্র ও মহান। তারপর মাথা উঠালেন এবং তাঁর কিয়াম রুকূর ন্যায় দীর্ঘ হলো। এরপর বললেন, لِرَبِّيَ الْحَمْدُ ، لِرَبِّيَ الْحَمْدُ অর্থাৎ সকল প্রশংসা আমার প্রভুর জন্য; সকল প্রশংসা আমার প্রভুর জন্য। তারপর তিনি সিজদা করলেন, আর তাঁর সিজদা কিয়ামের মতো দীর্ঘ হলো। তিনি বললেন, سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى ، سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى “সুবহা-না রব্বিয়াল আ'লা, সুবহা-না রব্বিয়াল আ'লা” অর্থাৎ আমার প্রভু পবিত্র ও মহান, আমার প্রভূ পবিত্র ও মহান। তারপর মাথা উঠালেন (অর্থাৎ সিজদা হতে উঠে বসেন)। আর ২ সিজদার মধ্যকার সময় ছিল সিজদায় থাকা সময়ের ব্যবধানের মতো। এ সময় তিনি বলতেন, رَبِّ اغْفِرْ لِي ، رَبِّ اغْفِرْ لِي “রব্বিগ ফিরলী”, “রব্বিগ ফিরলী” অর্থাৎ হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো; হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো। এমনকি তিনি সূরা বাকারা, আলে ইমরান, নিসা, মায়েদা অথবা আন’আম তিলাওয়াত করেন। বর্ণনাকারী সূরা মায়েদা না আনআম পর্যন্ত তিলাওয়াত করেছেন সে সম্পর্কে সন্দেহ পোষণ করেন।[১]