রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৮ রাক’আত সুন্নাতের বর্ণনা - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৮ রাক’আত সুন্নাতের বর্ণনা

শামায়েলে তিরমিযি ২১১

حدثنا أحمد بن منيع ، قال : حدثنا إسماعيل بن إبراهيم ، قال : حدثنا أيوب ، عن نافع ، عن ابن عمر ، قال : " صليت مع النبي صلى الله عليه وسلم , ركعتين قبل الظهر ، وركعتين بعدها ، وركعتين بعد المغرب في بيته ، وركعتين بعد العشاء في بيته " .

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যোহরের পূর্বে ২ রাক’আত ও পরে ২ রাক’আত, মাগরিবের পর ঘরে ২ রাক’আত এবং এশার পরে তাঁর ঘরে ২ রাক’আত সালাত আদায় করেছি।[১]


শামায়েলে তিরমিযি ২১২

حدثنا أحمد بن منيع ، قال : حدثنا إسماعيل بن إبراهيم ، قال : حدثنا أيوب ، عن نافع ، عن ابن عمر ، قال : حدثتني حفصة : " أن رسول الله صلى الله عليه وسلم , كان يصلي ركعتين حين يطلع الفجر وينادي المنادي ، قال أيوب : وأراه ، قال : خفيفتين "

তিনি বলেন, হাফসা (রাঃ) আমাকে (এ মর্মে) হাদীস শোনান যে, সুবহে সাদিকের সময় যখন মুয়াযযিন আযান দিত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাক’আত সালাত আদায় করে নিতেন। আইয়ুব বলেন, আমি মনে করি তিনি خَفِيفَتَيْنِ (সংক্ষিপ্ত ২ রাক’আত) বলেছেন।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ১০ রাক’আত সুন্নাতের বিবরণ

শামায়েলে তিরমিযি ২১৩

حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا مروان بن معاوية الفزاري ، عن جعفر بن برقان ، عن ميمون بن مهران ، عن ابن عمر ، قال : " حفظت من رسول الله صلى الله عليه وسلم , ثماني ركعات : ركعتين قبل الظهر ، وركعتين بعدها ، وركعتين بعد المغرب ، وركعتين بعد العشاء " ، قال ابن عمر : " وحدثتني حفصة بركعتي الغداة ، ولم أكن أراهما من النبي صلى الله عليه وسلم " .

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ৮ রাক’আত স্মরণ রেখেছি যোহরের পূর্বে ২ রাক’আত ও পরে ২ রাক’আত, ২ রাক’আত মাগরিবের পরে এবং ২ রাক’আত এশার পরে। ইবনে উমার (রাঃ) বলেন, হাফসা (রাঃ) আমার কাছে ফজরের ২ রাক’আতের খবর দিয়েছেন। অথচ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তা আদায় করতে দেখিনি।[১]


শামায়েলে তিরমিযি ২১৪

حدثنا أبو سلمة يحيى بن خلف ، قال : حدثنا بشر بن المفضل ، عن خالد الحذاء ، عن عبد الله بن شقيق ، قال : سألت عائشة ، عن صلاة النبي صلى الله عليه وسلم , قالت : " كان يصلي قبل الظهر ركعتين وبعدها ركعتين ، وبعد المغرب ركعتين ، وبعد العشاء ركعتين ، وقبل الفجر ثنتين " .

তিনি বলেন, আমি আয়েশা (রাঃ) এর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর (নফল) সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তিনি ঐ যোহরের পূর্বে ২ রাক’আত এবং পরে ২ রাক’আত, মাগরিবের পরে ২ রাক’আত, এশার পরে ২ রাক’আত এবং ফজরের পূর্বে ২ রাক’আত সালাত আদায় করতেন।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية