নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে অধিকাংশ নফল সালাত বসে আদায় করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে অধিকাংশ নফল সালাত বসে আদায় করতেন

শামায়েলে তিরমিযি ২১০

حدثنا الحسن بن محمد الزعفراني ، قال : حدثنا الحجاج بن محمد ، عن ابن جريج ، قال : أخبرني عثمان بن أبي سليمان ، أن أبا سلمة بن عبد الرحمن أخبره ، أن عائشة أخبرته ، " أن النبي صلى الله عليه وسلم , لم يمت , حتى كان أكثر صلاته وهو جالس " .

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে অধিকাংশ নফল সালাত বসে আদায় করেছেন।[১]


শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৮ রাক’আত সুন্নাতের বর্ণনা

শামায়েলে তিরমিযি ২১১

حدثنا أحمد بن منيع ، قال : حدثنا إسماعيل بن إبراهيم ، قال : حدثنا أيوب ، عن نافع ، عن ابن عمر ، قال : " صليت مع النبي صلى الله عليه وسلم , ركعتين قبل الظهر ، وركعتين بعدها ، وركعتين بعد المغرب في بيته ، وركعتين بعد العشاء في بيته " .

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যোহরের পূর্বে ২ রাক’আত ও পরে ২ রাক’আত, মাগরিবের পর ঘরে ২ রাক’আত এবং এশার পরে তাঁর ঘরে ২ রাক’আত সালাত আদায় করেছি।[১]


শামায়েলে তিরমিযি ২১২

حدثنا أحمد بن منيع ، قال : حدثنا إسماعيل بن إبراهيم ، قال : حدثنا أيوب ، عن نافع ، عن ابن عمر ، قال : حدثتني حفصة : " أن رسول الله صلى الله عليه وسلم , كان يصلي ركعتين حين يطلع الفجر وينادي المنادي ، قال أيوب : وأراه ، قال : خفيفتين "

তিনি বলেন, হাফসা (রাঃ) আমাকে (এ মর্মে) হাদীস শোনান যে, সুবহে সাদিকের সময় যখন মুয়াযযিন আযান দিত, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ রাক’আত সালাত আদায় করে নিতেন। আইয়ুব বলেন, আমি মনে করি তিনি خَفِيفَتَيْنِ (সংক্ষিপ্ত ২ রাক’আত) বলেছেন।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية