রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে একটি আয়াত বারবার তিলাওয়াত করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে একটি আয়াত বারবার তিলাওয়াত করতেন

শামায়েলে তিরমিযি ২০৫

حدثنا أبو بكر محمد بن نافع البصري ، قال : حدثنا عبد الصمد بن عبد الوارث ، عن إسماعيل بن مسلم العبدي ، عن أبي المتوكل ، عن عائشة ، قالت : " قام رسول الله صلى الله عليه وسلم بآية من القرآن ليلة " .

তিনি বলেন, একবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত (পূনরাবৃত্তি করে) তিলাওয়াত করতে থাকেন।[১]


শামায়েলে তিরমিযি ২০৬

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا سليمان بن حرب ، قال : حدثنا شعبة ، عن الأعمش ، عن أبي وائل ، عن عبد الله بن مسعود ، قال : " صليت ليلة مع رسول الله صلى الله عليه وسلم فلم يزل قائما حتى هممت بأمر سوء " قيل له : وما هممت به ؟ قال : " هممت أن أقعد وأدع النبي صلى الله عليه وسلم " .

তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সালাত আদায় করি। তিনি এত দীর্ঘ (সময়) কিয়াম করেন যে, আমি একটি খারাপ কাজ করার সংকল্প করে বসি। তাকে বলা হলো আপনি কি করতে চেয়েছিলেন? তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছেড়ে বসে পড়ার ইচ্ছা করেছিলাম।[১]


শামায়েলে তিরমিযি > বসে সালাত আদায় করলে তিলাওয়াতও বসে করতেন

শামায়েলে তিরমিযি ২০৭

حدثنا إسحاق بن موسى الأنصاري ، قال : حدثنا معن ، قال : حدثنا مالك ، عن أبي النضر ، عن أبي سلمة ، عن عائشة : " أن النبي صلى الله عليه وسلم كان يصلي جالسا , فيقرأ وهو جالس ، فإذا بقي من قراءته قدر ما يكون ثلاثين أو أربعين آية ، قام فقرأ وهو قائم ، ثم ركع وسجد ، ثم صنع في الركعة الثانية مثل ذلك " .

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায় করলে তিলাওয়াতও বসে করতেন। যখন মাত্র ৩০ অথবা ৪০ আয়াত বাকী থাকত তখন দাঁড়িয়ে তিলাওয়াত করতেন তারপর রুকু ও সিজদা করতেন। এরপর তিনি দ্বিতীয় রাক’আতও অনুরূপভাবে আদায় করতেন।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية