শামায়েলে তিরমিযি > নিদ্রা যাওয়ার পূর্বে সূরা ইখলাস, ফালাক্ব ও নাস পাঠ করতেন
শামায়েলে তিরমিযি ১৯১
حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا المفضل بن فضالة ، عن عقيل ، أراه عن الزهري ، عن عروة ، عن عائشة ، قالت : " كان رسول الله صلى الله عليه وسلم , إذا أوى إلى فراشه كل ليلة جمع كفيه فنفث فيهما ، وقرأ فيهما : قل هو الله أحد و قل أعوذ برب الفلق و قل أعوذ برب الناس , ثم مسح بهما ما استطاع من جسده ، يبدأ بهما رأسه ووجهه وما أقبل من جسده , يصنع ذلك ثلاث مرات " .
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়ার জন্য বিছানায় যেতেন তখন দু’হাত মিলিয়ে সূরা ইখলাস, ফালাক্ব ও নাস পাঠ করতেন। তারপর ফুঁ দিয়ে যথাসম্ভব মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে তিনবার হাত বুলিয়ে দিতেন। তারপর মুখমন্ডল ও শরীরের সামনের অংশেও অনুরূপ বুলাতেন।[১]
শামায়েলে তিরমিযি ১৯২
حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا سفيان ، عن سلمة بن كهيل ، عن كريب ، عن ابن عباس : " أن رسول الله صلى الله عليه وسلم , نام حتى نفخ ، وكان إذا نام نفخ , فأتاه بلال فآذنه بالصلاة ، فقام وصلى ولم يتوضأ " وفي الحديث قصة .
একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রায় গেলেন এমনকি তাঁর নাক ডাকতে আরম্ভ করে। আর যখন তিনি নিদ্রা যেতেন তখন নাক ডাকতেন। অতঃপর বিলাল (রাঃ) এসে তাকে সালাতের প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান। তারপর তিনি দাঁড়ালেন এবং সালাত আদায় করলেন; কিন্তু ওযু করলেন না। হাদীসে আরো ঘটনা রয়েছে।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা গ্রহণকালে এ দু’আটিও পাঠ করতেন
শামায়েলে তিরমিযি ১৯৩
حدثنا إسحاق بن منصور ، قال : حدثنا عفان ، قال : حدثنا حماد بن سلمة ، عن ثابت ، عن أنس بن مالك ، أن رسول الله صلى الله عليه وسلم , كان إذا أوى إلى فراشه ، قال : " الحمد لله الذي أطعمنا وسقانا وكفانا وآوانا ، فكم ممن لا كافي له ولا مؤوي " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন (নিম্নোক্ত দু’আ) পাঠ করতেনঃ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا ، فَكَمْ مِمَّنْ لا كَافِيَ لَهُ وَلا مُؤْوِي “আলহামদু লিল্লা-হিল্লায়ী আত্ব’আমানা- ওয়াসাক্বা-না- ওয়াকাফা-না- ওয়া আ-ওয়া-না- ফাকাম মিম্মান লা- কা-ফিয়া লাহু ওয়ালা- মু’বী” অর্থাৎ সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের আহার করান ও পান করান। তিনিই আমাদের জন্য যথেষ্ট, তিনিই নিদ্রা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এমন অনেক লোক রয়েছে যাদের কোন যথেষ্টকারী নেই এবং কোন আশ্রয়দাতাও নেই।[১]