রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত গালের নিচে রেখে শয্যা যেতেন এবং এ দু’আ পাঠ করতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত গালের নিচে রেখে শয্যা যেতেন এবং এ দু’আ পাঠ করতেন

শামায়েলে তিরমিযি ১৮৯

حدثنا محمد بن المثنى ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا إسرائيل ، عن أبي إسحاق ، عن عبد الله بن يزيد ، عن البراء بن عازب ، أن النبي صلى الله عليه وسلم , كان إذا أخذ مضجعه وضع كفه اليمنى تحت خده الأيمن ، وقال : " رب قني عذابك يوم تبعث عبادك " .

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয্যা গ্রহণ করতেন তখন ডান হাত ডান গালের নিচে রাখতেন এবং বলতেনঃ رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ “রাব্বি কিনী আযাবাকা ইয়াওমা তাব’আসু ইবা-দাক” অর্থাৎ হে আমার প্রতিপালক! আপনি আমাকে বাঁচিয়ে দিন সে দিনের আযাব থেকে যেদিন আপনার বান্দাদের পুনরুথিত করা হবে।[১]


শামায়েলে তিরমিযি > নিদ্রায় যাওয়া এবং নিদ্রা থেকে উঠার সময় এ দু’আ পাঠ করতেন

শামায়েলে তিরমিযি ১৯০

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا عبد الرزاق ، قال : حدثنا سفيان ، عن عبد الملك بن عمير ، عن ربعي بن حراش ، عن حذيفة ، قال : كان النبي صلى الله عليه وسلم إذا أوى إلى فراشه ، قال : " اللهم باسمك أموت وأحيا " ، وإذا استيقظ ، قال : " الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور " .

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শোয়ার জন্য বিছানায় আসতেন তখন বলতেনঃ اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا “আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহইয়া” অর্থ্যাৎ হে আল্লাহ! তোমার নামেই মৃত্যুলাভ (নিদ্রা) করছি এবং তোমার নামেই জীবিত (জাগ্রত) হব। অতঃপর আবার যখন নিদ্রা ভঙ্গ করতেন তখন বলতেন, الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانًا بَعْدَمَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ “আলহামদু লিল্লা-হিল্লাযী আহইয়ানা-বা’দা মা-আমা-তানা-ওয়া ইলায়হিন নুশূর” অর্থ্যাৎ সকল প্রশংসা আল্লাহর! যিনি মৃত্যুর পর জীবন দিয়েছেন আর তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية