শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শ্রেষ্ঠতম উদ্ধৃতি
শামায়েলে তিরমিযি ১৮৫
حدثنا علي بن حجر ، قال : حدثنا شريك ، عن عبد الملك بن عمير ، عن أبي سلمة ، عن أبي هريرة ، عن النبي صلى الله عليه وسلم ، قال : " أشعر كلمة تكلمت بها العرب كلمة لبيد : " ألا كل شيء ما خلا الله باطل " .
তিনি বলেছেন, আরব কবিদের মধ্যে শ্রেষ্ঠতম বাণী হচ্ছে লাবীদের এই চরণঃ أَلا كُلُّ شَيْءٍ مَا خَلا اللَّهَ بَاطِلٌ অর্থাৎ সাবধান আল্লাহ ছাড়া সব কিছুই ধ্বংসশীল।[১]
শামায়েলে তিরমিযি > নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম কবির কবিতাও শ্রবণ করতেন
শামায়েলে তিরমিযি ১৮৬
حدثنا أحمد بن منيع ، قال : حدثنا مروان بن معاوية ، عن عبد الله بن عبد الرحمن الطائفي ، عن عمرو بن الشريد ، عن أبيه ، قال : كنت ردف النبي صلى الله عليه وسلم , فأنشدته مائة قافية من قول أمية بن أبي الصلت الثقفي ، كلما أنشدته بيتا ، قال لي النبي صلى الله عليه وسلم : " هيه " حتى أنشدته مائة يعني بيتا ، فقال النبي صلى الله عليه وسلم : " إن كاد ليسلم " .
তিনি বলেন, একবার আমি বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে বসা ছিলাম। তারপর আমি তাঁকে উমাইয়্যা ইবনে আবূ-সালত বিরচিত একশ’ চরণ বিশিষ্ট একটি কবিতা আবৃত্তি করে শোনালাম। কবিতা শেষ হলে তিনি আমাকে বললেন, আরো শোনাও। এরপর তিনি বললেন, সে ইসলাম গ্রহণের কাছাকাছি এসে গেছে।[১]