তিনি কখনো সুগন্ধি ফেরত দিতেন না - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি কখনো সুগন্ধি ফেরত দিতেন না

শামায়েলে তিরমিযি ১৬২

حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا عزرة بن ثابت ، عن ثمامة بن عبد الله ، قال : كان أنس بن مالك ، لا يرد الطيب ، وقال أنس : إن النبي صلى الله عليه وسلم " كان لا يرد الطيب " .

তিনি বলেন, আনাস (রাঃ) সুগদ্ধি ফেরত দিতেন না। আর আনাস (রাঃ) বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফেরত দিতেন না।[১]


শামায়েলে তিরমিযি ১৬৩

حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا ابن أبي فديك ، عن عبد الله بن مسلم بن جندب ، عن أبيه ، عن ابن عمر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " ثلاث لا ترد : الوسائد ، والدهن ، واللبن " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু কখনো ফেরত দেবে না- বালিশ, তৈল এবং দুধ।[১]


শামায়েলে তিরমিযি > তিনি পুরুষ ও মহিলাদের সুগন্ধি ব্যবহারের পার্থক্য বলে দিয়েছেন

শামায়েলে তিরমিযি ১৬৪

حدثنا محمود بن غيلان ، قال : حدثنا أبو داود الحفري ، عن سفيان ، عن الجريري ، عن أبي نضرة ، عن رجل ، عن أبي هريرة ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " طيب الرجال ما ظهر ريحه , وخفي لونه ، وطيب النساء ما ظهر لونه وخفي ريحه "

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের সুগদ্ধি ছড়ায় কিন্তু রং থাকে অদৃশ্য। আর মহিলাদের সুগন্ধির রং দৃশ্যমান কিন্তু তাতে গন্ধ নেই।[১]


ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية