শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি আতরদানি ছিল
শামায়েলে তিরমিযি ১৬১
حدثنا محمد بن رافع ، واحد ، قالوا : حدثنا أبو أحمد الزبيري ، قال : حدثنا شيبان ، عن عبد الله بن المختار ، عن موسى بن أنس بن مالك ، عن أبيه ، قال : كان لرسول الله صلى الله عليه وسلم " سكة يتطيب منها " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আতরদানি ছিল। তিনি তা হতে আতর লাগাতেন।[১]
শামায়েলে তিরমিযি > তিনি কখনো সুগন্ধি ফেরত দিতেন না
শামায়েলে তিরমিযি ১৬২
حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا عزرة بن ثابت ، عن ثمامة بن عبد الله ، قال : كان أنس بن مالك ، لا يرد الطيب ، وقال أنس : إن النبي صلى الله عليه وسلم " كان لا يرد الطيب " .
তিনি বলেন, আনাস (রাঃ) সুগদ্ধি ফেরত দিতেন না। আর আনাস (রাঃ) বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফেরত দিতেন না।[১]
শামায়েলে তিরমিযি ১৬৩
حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا ابن أبي فديك ، عن عبد الله بن مسلم بن جندب ، عن أبيه ، عن ابن عمر ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : " ثلاث لا ترد : الوسائد ، والدهن ، واللبن " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বস্তু কখনো ফেরত দেবে না- বালিশ, তৈল এবং দুধ।[১]