শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন
শামায়েলে তিরমিযি ১৫৬
حدثنا قتيبة بن سعيد ، ويوسف بن حماد ، قالا : حدثنا عبد الوارث بن سعيد ، عن أبي عصام ، عن أنس بن مالك ، أن النبي صلى الله عليه وسلم : كان يتنفس في الإناء ثلاثا إذا شرب ، ويقول : " هو أمرأ , وأروى " .
তিনি বলেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পান করতেন তখন তিনবার শ্বাস নিতেন এবং বলতেন, তা অধিক স্বাস্থ্যকর ও তৃপ্তিদানে অধিকতর সহায়ক।[১]
শামায়েলে তিরমিযি > একদা তিনি দাঁড়ানো অবস্থায় মশক হতে পানি পান করেন
শামায়েলে তিরমিযি ১৫৭
حدثنا ابن أبي عمر ، قال : حدثنا سفيان ، عن يزيد بن يزيد بن جابر ، عن عبد الرحمن بن أبي عمرة ، عن جدته كبشة ، قالت : " دخل علي النبي صلى الله عليه وسلم فشرب من قربة معلقة قائما ، فقمت إلى فيها فقطعته " .
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন। তখন তিনি লটকানো মশক হতে দাড়ানো অবস্থায় পানি পান করলেন। এরপর আমি দাঁড়ালাম এবং মশকের মুখটি কেটে নিলাম।[১]
শামায়েলে তিরমিযি ১৫৮
حدثنا محمد بن بشار ، قال : حدثنا عبد الرحمن بن مهدي ، قال : حدثنا عزرة بن ثابت الأنصاري ، عن ثمامة بن عبد الله ، قال : كان أنس بن مالك ، يتنفس في الإناء ثلاثا ، وزعم أنس ، " أن النبي صلى الله عليه وسلم , كان يتنفس في الإناء ثلاثا " .
তিনি বলেন, আনাস ইবনে মালিক (রাঃ) তিন শ্বাসে পানি পান করতেন এবং বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্বাসে পানি পান করতেন।[১]
শামায়েলে তিরমিযি ১৫৯
حدثنا عبد الله بن عبد الرحمن ، قال : حدثنا أبو عاصم ، عن ابن جريج ، عن عبد الكريم ، عن البراء بن زيد ابن ابنة أنس بن مالك ، عن أنس بن مالك ، " أن النبي صلى الله عليه وسلم , دخل على أم سليم , وقربة معلقة , فشرب من فم القربة وهو قائم ، فقامت أم سليم إلى رأس القربة فقطعتها " .
একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস (রাঃ) এর মাতা উম্মে সুলায়ম (রাঃ) এর বাড়ি যান। সেখানে একটি মশক ঝুলন্ত ছিল। এরপর তিনি দাঁড়ানো অবস্থায় মশকটির মুখ হতে পানি পান করলেন। এরপর উম্মে সুলায়ম (রাঃ) মশকের নিকট পৌছান এবং তাঁর মুখ কেটে নেন।[১]
শামায়েলে তিরমিযি ১৬০
حدثنا أحمد بن نصر النيسابوري ، قال : حدثنا إسحاق بن محمد الفروي ، قال : حدثتنا عبيدة بنت نائل ، عن عائشة بنت سعد بن أبي وقاص ، عن أبيها ، أن النبي صلى الله عليه وسلم , " كان يشرب قائما "
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় পানি পান করতেন।[১]