শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় যমযমের পানি পান করতেন
শামায়েলে তিরমিযি ১৫২
حدثنا أحمد بن منيع ، قال : حدثنا هشيم ، قال : حدثنا عاصم الأحول ، ومغيرة ، عن الشعبي ، عن ابن عباس : أن النبي صلى الله عليه وسلم , " شرب من زمزم , وهو قائم " .
তিনি বলেন, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় যমযমের পানি পান করতেন।[১]
শামায়েলে তিরমিযি ১৫৩
حدثنا قتيبة بن سعيد ، قال : حدثنا محمد بن جعفر ، عن حسين المعلم ، عن عمرو بن شعيب ، عن أبيه ، عن جده ، قال : رأيت رسول الله صلى الله عليه وسلم , " يشرب قائما , وقاعدا " .
তিনি তার পিতামহ হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দাঁড়িয়ে ও বসে (উভয় অবস্থায়) পান করতে দেখেছি।[১]
শামায়েলে তিরমিযি ১৫৪
حدثنا علي بن حجر ، قال : حدثنا ابن المبارك ، عن عاصم الأحول ، عن الشعبي ، عن ابن عباس ، قال : " سقيت النبي صلى الله عليه وسلم , من زمزم , فشرب , وهو قائم " .
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যমযমের পানি পান করিয়েছি। আর তিনি তা দাঁড়িয়ে পান করেছেন।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করতেন
শামায়েলে তিরমিযি ১৫৫
حدثنا أبو كريب محمد بن العلاء ، ومحمد بن طريف الكوفي ، قالا : حدثنا ابن الفضيل ، عن الأعمش ، عن عبد الملك بن ميسرة ، عن النزال بن سبرة ، قال : " أتى علي ، بكوز من ماء , وهو في الرحبة , فأخذ منه كفا , فغسل يديه , ومضمض , واستنشق , ومسح وجهه وذراعيه ورأسه ، ثم شرب وهو قائم " ، ثم قال : " هذا وضوء من لم يحدث ، هكذا رأيت رسول الله صلى الله عليه وسلم , فعل " .
তিনি বলেন, আলী (রাঃ) রাহবা তথা কুফার মসজিদের বারান্দায় অবস্থানকালে তাঁর জন্য এক মগ পানি আনা হলো। তিনি তা হতে এক অঞ্জলি পানি নিয়ে উভয় হাত ধৌত করলেন। তারপর কুলি করলেন এবং নাকে পানি দিলেন। এরপর মুখমণ্ডল মাসাহ করলেন। তারপর দাঁড়িয়ে অবশিষ্ট পানি পান করলেন। এরপর বললেন, যার ওযু ভঙ্গ হয়নি, তাঁর ওযু হচ্ছে এই। (তিনি বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি এরূপ করতে দেখেছি।[১]