শামায়েলে তিরমিযি > খাওয়া শেষ হয়ে গেলে তিনি যে দু’আ পাঠ করতেন
শামায়েলে তিরমিযি ১৪১
حدثنا محمد بن بشار ، قال : حدثنا يحيى بن سعيد ، قال : حدثنا ثور بن يزيد ، عن خالد بن معدان ، عن أبي أمامة ، قال : كان رسول الله صلى الله عليه وسلم إذا رفعت المائدة من بين يديه , يقول : " الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه , غير مودع , ولا مستغنى عنه ربنا " .
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে দস্তরখানা তুলে নেয়ার সময় এ দু’আ পাঠ করতেন- الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ , غَيْرَ مُودَعٍ , وَلا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا “আলহাম্দু লিল্লা-হি হামদান কাসীরান ত্বইয়্যিবাম মুবা-রাকান্ ফীহি গায়রা মুওয়াদ্দা’ইন ওয়ালা- মুসতাগনান ‘আনহু রব্বানা-”। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা অফুরান্ত, পবিত্র ও কল্যাণময়; এমন প্রশংসা যা বর্জন করা যায় না কিংবা তা হতে মুখাপেক্ষীহীন থাকা যায় না। হে আমাদের রব। (আমাদের দু’আ কবুল করে নাও)।[১]
শামায়েলে তিরমিযি > বিসমিল্লাহ বলে খাবার খেলে বরকত হয়
শামায়েলে তিরমিযি ১৪২
حدثنا أبو بكر محمد بن أبان ، قال : حدثنا وكيع ، عن هشام الدستوائي ، عن بديل بن ميسرة العقيلي ، عن عبد الله بن عبيد بن عمير ، عن أم كلثوم ، عن عائشة ، قالت : كان النبي صلى الله عليه وسلم يأكل الطعام في ستة من أصحابه , فجاء أعرابي , فأكله بلقمتين ، فقال رسول الله صلى الله عليه وسلم : " لو سمى لكفاكم " .
তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ৬ জন সাহাবী নিয়ে খাবার খেতে বসলেন। এমন সময় একজন বেদুঈন এসে দু’গ্ৰাসে সব খাবার খেয়ে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি ‘বিসমিল্লাহ’ বলে খাবার শুরু করত তাহলে তোমাদের সবার জন্য তা যথেষ্ট হতো।[১]