তিনি ডান দিকে হতে খাবার খেতে শুরু করার জন্য আদেশ দিয়েছেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > তিনি ডান দিকে হতে খাবার খেতে শুরু করার জন্য আদেশ দিয়েছেন

শামায়েলে তিরমিযি ১৪০

حدثنا عبد الله بن الصباح الهاشمي البصري ، قال : حدثنا عبد الأعلى ، عن معمر ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عمر بن أبي سلمة ، أنه دخل على رسول الله صلى الله عليه وسلم , وعنده طعام , فقال : " ادن يا بني , فسم الله تعالى , وكل بيمينك , وكل مما يليك " .

তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশ করেন। তখন তাঁর সামনে খাবার পরিবেশিত ছিল। তিনি বললেন, বৎস! কাছে এসো, আল্লাহর নাম উচ্চারণ করো এবং তোমার সামনের দিক থেকে ডান হাত দিয়ে খাবার খেতে শুরু করো।[১]


শামায়েলে তিরমিযি > খাওয়া শেষ হয়ে গেলে তিনি যে দু’আ পাঠ করতেন

শামায়েলে তিরমিযি ১৪১

حدثنا محمد بن بشار ، قال : حدثنا يحيى بن سعيد ، قال : حدثنا ثور بن يزيد ، عن خالد بن معدان ، عن أبي أمامة ، قال : كان رسول الله صلى الله عليه وسلم إذا رفعت المائدة من بين يديه , يقول : " الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه , غير مودع , ولا مستغنى عنه ربنا " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে দস্তরখানা তুলে নেয়ার সময় এ দু’আ পাঠ করতেন- الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ , غَيْرَ مُودَعٍ , وَلا مُسْتَغْنًى عَنْهُ رَبَّنَا “আলহাম্‌দু লিল্লা-হি হামদান কাসীরান ত্বইয়্যিবাম মুবা-রাকান্‌ ফীহি গায়রা মুওয়াদ্দা’ইন ওয়ালা- মুসতাগনান ‘আনহু রব্বানা-”। অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এমন প্রশংসা যা অফুরান্ত, পবিত্র ও কল্যাণময়; এমন প্রশংসা যা বর্জন করা যায় না কিংবা তা হতে মুখাপেক্ষীহীন থাকা যায় না। হে আমাদের রব। (আমাদের দু’আ কবুল করে নাও)।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية