রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের শুরুতে আল্লাহর নাম নিতেন - শামায়েলে তিরমিযি | হাদীস | কুরআন ও সুন্নাহ

শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের শুরুতে আল্লাহর নাম নিতেন

শামায়েলে তিরমিযি ১৩৯

حدثنا يحيى بن موسى ، قال : حدثنا أبو داود ، قال : حدثنا هشام الدستوائي ، عن بديل العقيلي ، عن عبد الله بن عبيد بن عمير ، عن أم كلثوم ، عن عائشة ، قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " إذا أكل أحدكم , فنسي أن يذكر الله تعالى على طعامه , فليقل : بسم الله أوله وآخره " .

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি খাবারের সময় আল্লাহর নাম (বিসমিল্লাহির রাহমানির রাহীম) উচ্চারণ করতে ভুলে যায়, তাহলে সে যেন (স্মরণ হলে) বলেন, بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ “বিসমিল্লা-হি আওওয়ালাহু ওয়া আ-খিরাহু” অর্থাৎ খাওয়ার শুরুতে ও শেষে আল্লাহর নাম স্মরণ করছি।[১]


শামায়েলে তিরমিযি > তিনি ডান দিকে হতে খাবার খেতে শুরু করার জন্য আদেশ দিয়েছেন

শামায়েলে তিরমিযি ১৪০

حدثنا عبد الله بن الصباح الهاشمي البصري ، قال : حدثنا عبد الأعلى ، عن معمر ، عن هشام بن عروة ، عن أبيه ، عن عمر بن أبي سلمة ، أنه دخل على رسول الله صلى الله عليه وسلم , وعنده طعام , فقال : " ادن يا بني , فسم الله تعالى , وكل بيمينك , وكل مما يليك " .

তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশ করেন। তখন তাঁর সামনে খাবার পরিবেশিত ছিল। তিনি বললেন, বৎস! কাছে এসো, আল্লাহর নাম উচ্চারণ করো এবং তোমার সামনের দিক থেকে ডান হাত দিয়ে খাবার খেতে শুরু করো।[১]


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية