শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘হায়স’ নামক খাবারও খেতেন
শামায়েলে তিরমিযি ১৩৫
حدثنا محمود بن غيلان ، قال : حدثنا بشر بن السري ، عن سفيان ، عن طلحة بن يحيى ، عن عائشة بنت طلحة ، عن عائشة ، أم المؤمنين , قالت : كان النبي صلى الله عليه وسلم يأتيني فيقول : " أعندك غداء ؟ " فأقول : لا . قالت : فيقول : " إني صائم " . قالت : فأتاني يوما ، فقلت : يا رسول الله ، إنه أهديت لنا هدية ، قال : " وما هي ؟ " قلت : حيس ، قال : " أما إني أصبحت صائما " ، قالت : ثم أكل .
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে আমার কাছে এসে বলতেন, তোমার নিকট নাশতা করার কিছু আছে কি? আমি কখনো কখনো বলতাম, না, কোন খাবার নেই। তখন তিনি বলতেন, আমি রোযার নিয়ত করলাম। একবার তিনি আমাদের নিকট আসলেন। তখন আমি তাঁকে বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের জন্য কিছু হাদিয়া এসেছে। তিনি বললেন, তা কোন ধরণের খাবার? আমি বললাম, হাইস (খেজুরের তৈরি মিষ্টান্ন বিশেষ)। তিনি বললেন, আমি তো রোযাদার অবস্থায় সকাল কাটিয়েছি। আয়েশা (রাঃ) বললেন, এরপর তিনি খেয়ে নিলেন।[১]
শামায়েলে তিরমিযি > রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘সুফল’ পছন্দ করতেন
শামায়েলে তিরমিযি ১৩৬
حدثنا عبد الله بن عبد الرحمن ، قال : حدثنا سعيد بن سليمان ، عن عباد بن العوام ، عن حميد ، عن أنس : أن رسول الله صلى الله عليه وسلم " كان يعجبه الثفل " ، قال عبد الله : " يعني ما بقي من الطعام " .
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘সুফল’ পছন্দ করতেন। আবদুল্লাহ [ইমাম তিরমিয়ী (রহঃ) এর উস্তাদ] বলেন, ‘সুফল’ হচ্ছে সে জিনিস, যা লোকেরা খাদ্য গ্রহণের পর হাড়ি-পাতিলের তলায় লেগে থাকে।[১]